পাক ক্রিকেট বোর্ড থেকে ইস্তফা এবার ওয়াসিম খানের

ইস্তফা ঘিরে উঠছে নানা প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি:মিসবাহ-উল-হক, রামিজ রাজার পর এবার পাক ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ পদে ইস্তফা দিলেন  ওয়াসিম খান। আচমকা এই ইস্তফার খবরে ক্রিকেট মহলে আলোড়ন তৈরি হয়েছে। বোর্ড সরকারি বিবৃতি দিয়ে ওয়াসিম খানের পদত্যাগের খবর প্রকাশ করেছে। ওয়াসিম খান তাঁর ইস্তফাপত্রে যেমন উল্লেখ করেননি দায়িত্ব থেকে সরে যাওয়ার কারণ, পাক ক্রিকেট বোর্ডও এই পদত্যাগ নিয়ে একটি শব্দ খরচ করেনি।

বোর্ডের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ওয়াসিম খান চিফ এগজিকিউটিভ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বোর্ড দ্রুত ওই পদে কাউকে নিয়োগ করবে। পাক ক্রিকেট বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  ২০১৯ সালে ওয়াসিম খানের সঙ্গে বোর্ডের তিন বছরের চুক্তি হয়েছিল। হিসেব মত আরও একবছর তার ওই পদে থাকার কথা ছিল। কিন্তু তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন

উল্লেখ করার মতো বিষয় হল পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে রামিজ রাজাকে নিয়োগ করার পর থেকে সংগঠনের বহু হেভিওয়েট সদস্য ইস্তফা দিয়েছেন।   পাক ক্রিকেট মহলের একাংশের মতে, বোর্ড চেয়ারম্য়ান পদে রামিজ রাজার নিয়োগে অনেকেরই আপত্তি ছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্যের আপত্তি অস্বীকার করে বোর্ড কর্তারা  রামিজ রাজাকে চেয়ারম্যান পদে নিয়োগ করেন। আর সেই মতামতকে অস্বীকার করার মাশুল গুনছে পাকিস্তান।

উল্লেখ করার মতো বিষয় হল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড তাদের প্রস্তাবিত পাকিস্তান সফর বাদ দেওয়ায় বেফাঁস কথা বলেছিলেন রামিজ রাজা। তাঁর কথায় এই দুই দলের পাকিস্তান সফর বাতিল শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা নিয়েই আগামী দিনে দলের চলা উচিত। রামিজ রাজার ওই মন্তব্যে তোলপাড় হয়ে ওঠে পাকিস্তান। ক্রিকেট মহলের একাংশ মনে করছে, পাক ক্রিকেট বোর্ড চেয়ারম্য়ানের ওই মন্তব্য় দেশকে অপমান করার সামিল। প্রশ্ন উঠছে, ওই মন্তব্যের কারণেই কি ওয়াসিম খান বোর্ডের চিফ এগজিকিউটিভ পদে ইস্তফা দিলেন?

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের