আমরা যেকোনও লড়াইয়ের জন্য প্রস্তুত, হুঙ্কার মেসির

গত বুধবার মধ্যরাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রীতিমতো দাপটের সঙ্গেই ফাইনালিসিমা জিতে নিয়েছে আর্জেন্টিনা। গত বুধবার মধ্যরাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি। যার ফলে নিজের জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ট্রফিটিও জেতা হয়ে গেল এলএম টেনের। তাঁর নেতৃত্বে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকল দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ২০১৯ সালের জুলাইয়ে শেষবারের মতো হেরেছিলেন তারা। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৩১ ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা। তবে এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড গড়ল মারাদোনার দেশ। 

আর এই জয় যে, আসন্ন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে আরও ফেভারিট করে তুলল সেটা নি:সন্দেহে বলা যায়। পাশাপাশি, দলের ফুটবলারদের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দিল বললেই চলে। ম্যাচ শেষে মেসি তো বলেই বসলেন যে, এখন তারা যেকোনও লড়াইয়ের জন্য প্রস্তুত। 

বিশ্ব ফুটবলের এই অন্যতম মহাতারকা জানান, ‘ফাইনাল ম্যাচটা সত্যিই খুব ভালো হয়েছে। দলের প্রত্যেকে দুর্দান্ত ফুটবল খেলেছে। যার ফল আমারা পেয়েছি। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা অসাধারণ খেলেছি। আমরা পরবর্তীকালে আরও উন্নতি করব। আমাদের দল এখন যেকোনও চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত’।  

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম