চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাওয়েল ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, প্রথম টি টুয়েন্টি ম্যাচে জয়ী ক্যারিবিয়ানরা

নিজস্ব প্রতিনিধি: রভম্যান পাওয়েলের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে শনিবার বৃষ্টি বিঘ্নত প্রথম টি টুয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচটি বিশাল ছক্কা মেরে কার্যত প্রোটিয়াদের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন ক্যারিবিয়ান ব্যাটার। তিন বল বাকি থাকতেই প্রথম ম্যাচে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

সেঞ্চুরিয়ানে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনেন আম্পায়াররা। টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। শুরুতেই বিপাকে পড়ে। প্রথম বলেই ফিরে যান কুইন্টন ডি কক (০)। রাইলি রুশোও (১০) বেশিক্ষণ টিঁকতে পারেননি। প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম (৯ বলে ১৪) ও রিজা হেনড্রিকস (১২ বলে ২১) দলের প্রয়োজনে বড় রান করতে পারেননি। হেনরিখ ক্লসেনও (১) ব্যর্থ হন। ৬১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর পরে ক্যারিবিয়ান বোলারদের আক্রমণ সামলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ডেভিড মিলার। পার্নেল (৪) দ্রুত আউট হওয়ার পরে সিসান্ডা মাগালার সঙ্গে জুটি বেঁধে কার্যত মাঠে ঝড় তোলেন মিলার। শেষ পর্যন্ত ২২ বলে ৪৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তোলে প্রোটিয়ারা।

জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকে ঝড় তোলেন ব্র্যান্ডন কিং ও কাইল মিলার্স। ৮ বলে ২৩ রান করে মাগালার বলে সাজঘরে ফেরেন কিং। নিকোলাস পূরণ ৭ বলে ১৬ রান করে আউট হন। ১৪ বলে ২৮ রান করে ফেরেন জনসন। শেষ চার ওভারে জয়ের জন্য ক্যারিবিয়ানদের দরকার ছিল ৪৬ রান। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল এর পরে ঝড় তোলেন। ফোরটানের একই ওভারে তিনটি বিশাল ছক্কা ও একটি চার হাঁকান তিনি। দশম ওভারে বল করত এসে ক্যারিবিয়ানদের জোড়া ধাক্কা দেন মাগালা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল আট রান। পার্নেলের প্রথম বলে ব্যাটই ছোয়াতে পারেননি পাওযেল। পরের বলে ফের ছক্কা হাঁকান। তৃতীয় বলে দৌরে সিঙ্গল নিয়ে দলকে জয এনে দেন।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ