হারলেই বিদায়, ক্যারিবিয়ানদের পরাজিত করে সেমির আশা বাঁচাতে মরিয়া টাইগাররা

রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবুও সেমিফাইনালের আশা ছাড়ছে না টাইগাররা। শুক্রবার বিকেলে শারজা ক্রিকেট স্টেডিয়ামে মরণ-বাঁচণ ম্যাচে নামছে তারা। প্রতিপক্ষ হল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যদিও এখনও পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্যারিবিয়ানরা। ইতিমধ্যেই দু’টি ম্যাচ হেরে বসেছে তারা।

আর সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশও টি-২০ বিশ্বকাপের মূল পর্বের প্রথম দু’ ম্যাচে হারের মুখ দেখেছে। তাই উভয়পক্ষের কাছেই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের লড়াইয়ে টিকে থাকার জন্য জিততেই হবে। কারণ, হারলেই বিদায় নিশ্চিত।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে রীতিমতো কোণঠাসা মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি। আর সমীকরণটা খুবই কঠিন হয়ে গিয়েছে সাকিব, মুশফিকুরদের জন্য। নেট রানরেটে ক্যারিবিয়ানদের থেকে খানিকটা এগিয়ে রয়েছে টাইগাররা। তা সত্ত্বেও বাংলাদেশের সামনে সেমির রাস্তাটা বেশ কঠিন। কারণ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো দলগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই তাদের টপকানোটা খুব সহজ হবে না। আর মাহমুদউল্লাহরা সব ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের দিকে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও বিষয়টা সেইরকমই।

তবে পোলার্ডদের হারিয়ে টুর্নামেন্টের শেষচারে যাওয়ার আশা টিকিয়ে রাখতে ভীষণভাবে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও ইতিমধ্যেই কোচিং ইউনিট এবং ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন প্রাক্তনীরা। তবে তা সত্ত্বেও লজ্জা নেই টাইগার ব্রিগেডের। উল্টে অজুহাত দিচ্ছেন তারা।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি