ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়া নিয়ে কী জানালেন সৌরভ

ফের কবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে তা নিয়ে সমর্থকদের মনে কৌতুহলের শেষ নেই বললেই চলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজে ভারত-পাক দ্বৈরথের থেকে বড় বিষয় ক্রিকেট প্রেমীদের জন্য আর কিছু হতে পারে না বললেই চলে। শুধু এই দু’দেশের সমর্থকরাই নয়, গোটা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু মানুষ এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলার দেখতে। কিন্তু ২০১২ সালের পর থেকে রাজনৈতিক এবং কূটনৈতিক সমস্যার জন্য আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না এই দুই দেশ। একমাত্র আইসিসি-র টুর্নামেন্টগুলিতে দেখা যায় ইন্দো-পাক লড়াই।

ফের কবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে তা নিয়ে সমর্থকদের মনে কৌতুহলের শেষ নেই বললেই চলে। এই বিষয়ে এবার প্রশ্ন করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি সরাসরি বল ঠেলে দিলেন দু’দেশের সরকারে দিকে।

বিসিসিআই সভাপতি বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চালু করার বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে নেই। বেশ কয়েক বছর ধরেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আর এটা চালু করার জন্য সিদ্ধান্ত দু’দেশের সরকারকেই নিতে হবে। এটা আমার হাতের বাইরে আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজারও হাতের বাইরে।’  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6