কী ছিল শেন ওয়ার্নের মৃত্যুর আসল কারণ, ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল সত্যিটা

কিংবদন্তি ক্রিকেটারের হঠাৎ করে চলে যাওয়া রীতিমতো চমকে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার রাতে আচমকাই মৃত্যু হয়েছিল শেন ওয়ার্নের। কিংবদন্তি ক্রিকেটারের হঠাৎ করে চলে যাওয়া রীতিমতো চমকে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে নিজের ভিলাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন এই প্রাক্তন অজি লেগ স্পিনার। ৫২ বছর বয়সেই প্রয়াত হন তিনি। মৃ্ত্যুকে ঘিরে তৈরি হয় নানা রকম ধোঁয়াশা। আদৌ কী শেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? 

তবে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল সত্যিটা। থাইল্যান্ডের পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে জানিয়েছে যে, শেন ওয়ার্নের মৃত্যুর কারণ পুরোপুরি স্বাভাবিক। হার্ট অ্যাটাক করেই মারা গিয়েছেন তিনি। ওয়ার্নের পরিবারকেও এই বিষয়ে ভালোভাবে জানিয়ে দেওযা হয়েছে। দ্রুত থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়া পাঠানো হবে প্রাক্তন অজি তারকার দেহ। সম্ভবত, মঙ্গলবারই অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবে তাঁর শব। রাষ্ট্রীয় মর্যায় হবে শেষকৃত্য।

গত রবিবার শেন ওয়ার্নের ঘরের বেশ কিছু জায়গায় রক্তের দাগ পাওয়া গিয়েছিল। যা থেকে তৈরি হয়েছি বিভিন্ন রকমের জল্পনা। যদিও ময়নাতদন্তের রিপোর্টের পর সব রকম জল্পনার অবসান ঘটেছে। তবে শেন ওয়ার্নের এই অকালে চলে যাওয়াতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটমহল।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?