‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বাস যেন থামছেই না। বয়সে কিশোর হলেও ব্যাট হাতে তাঁর আগ্রাসী ক্রিকেটীয় দক্ষতা ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই নন, বহু নামী-দামি ক্রিকেটারও এখন বৈভবের প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার ওয়াসিম আক্রমের নাম। শুধু তাই নয় বৈভবের তুলনা টেনে তুলোধনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান টিমে কবে বৈভবের মতো একজন খেলোয়াড় আসবে তা নিয়েও তুলেছেন প্রশ্ন।  

পাকিস্তান ক্রিকেটে ব্যাটিং প্রতিভার অভাব নিয়ে এবার সরব হলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা এবং তরুণ প্রতিভা তুলে আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তিনি ভারতের ১৫ বছরের বিস্ময়প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনেছেন। তিনি প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, পাকিস্তান ক্রিকেটে এমন কোনও তরুণ ব্যাটার কি উঠে এসেছে, যাকে বৈভবের সঙ্গে তুলনা করা যায়? তাঁর মতে, সমস্যা শুধু জাতীয় দলের পারফরম্যান্সে নয়, বরং নতুন প্রতিভা চিহ্নিত করা এবং তাদের সঠিকভাবে তৈরি করার ব্যবস্থাতেও রয়েছে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট এবং পাকিস্তান সুপার লিগ (PSL) নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক অধিনায়ক।

আরও পড়ুন: ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

বেবি বসের কথা টেনে ওয়াসিম আক্রম বলেন, ‘পাকিস্তানেরও এমন তরুণ ব্যাটসম্যান খুঁজে বের করা প্রয়োজন, যারা অল্প বয়সে নিজেদের সম্ভাবনা প্রদর্শন করতে পারবে এবং পরবর্তী জীবনে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি নিতে পারবে।’  প্রাক্তন পাক অধিনায়কের এহেন মন্তব্যে পাকিস্তান ক্রিকেটে উঠেছে ঝড়। মাত্র ১৫ বছরের ভারতীয় ক্রিকেটার বৈভব যেখানে ভবিষ্যতের তারকা হিসেবে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে, সেখানে পাকিস্তান কেন একই ধরনের ব্যাটিং প্রতিভা তুলে আনতে পারছে না, সেই প্রশ্নই কার্যত তুলে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার।  

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী