ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ওয়াংখেড়ে স্টেডিয়ামের যে মাঠে একসময় ব্যাট হাতে ইতিহাস লিখেছেন শচিন তেন্ডুলকর, সেই মাঠেই এবার তাঁর নামে তৈরি হতে চলেছে বিশেষ লাউঞ্জ। শুধু শচিন নন, মুম্বই ক্রিকেটের আরেক গর্ব অজিঙ্ক রাহানেকেও একইভাবে সম্মান জানাতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। একইসঙ্গে প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক মাধব মন্ত্রীকেও এই সম্মান দেওয়া হবে।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। MCA-র প্রেসিডেন্ট অজিঙ্ক নায়েক জানিয়েছেন, এই তিন ক্রিকেটারের জন্য নির্দিষ্ট লাউঞ্জ বরাদ্দ করা হবে। বিষয়টি বাস্তবায়নের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জিতেন্দ্র আওহাদ, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য মিলিন্দ নারভেকর এবং অ্যাডভোকেট উজ্জ্বল নিকম। শুধু কিংবদন্তিদের সম্মান জানানোই নয়, মুম্বইয়ের তৃণমূল স্তরের ক্রিকেটকেও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে MCA। সংস্থার অধীনে থাকা ক্লাবগুলির জন্য আগামী ১০ বছরে ভর্তুকির তহবিল বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ ক্লাবগুলির পরিকাঠামো, সরঞ্জাম, প্রতিভা তুলে আনা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হবে। 

আরও পড়ুন: টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার এই তহবিল তৈরি করা হয়েছিল। এবার সেটিই বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে MCA। ফলে ওয়াংখেড়েতে সচিন-রাহানের নামে লাউঞ্জ তৈরির পাশাপাশি মুম্বই ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড়সড় উদ্যোগ নিল ক্রিকেট প্রশাসন।  

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

সিন্টার অফিসে ধুন্ধুমার, সরকারি নথি পাচারের অভিযোগে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী