কে নরি কন্ট্রাক্টর? যাঁকে সম্মান জানাতে গিয়ে মঞ্চেই কেঁদে ফেললেন সুনীল গাভাস্কার

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নরি কনট্রাক্টরকে লাইফটাইম পুরস্কারে ভূষিত করতে গিয়ে কেঁদে ফেললেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নরি কনট্রাক্টরকে লাইফটাইম পুরস্কারে ভূষিত করতে গিয়ে কেঁদে ফেললেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। সম্প্রতি মুম্বইয়ে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই আবেগঘন মুহূর্তটি ঘটে। ৯২ বছর বয়সী নরি কন্ট্রাক্টরকে পুরস্কার প্রদানের সময় সুনীল গাভাস্কার বলেন, ‘নারি ভাইকে এই পুরস্কার প্রদান করা আমার জন্য অনেক সম্মানের। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে একজন উদ্বোধনী ব্যাটসম্যানের সাহস আমাদের অনুপ্রাণিত করে।’ সুনীল আরও জানান, নরি কন্ট্রাক্টরের কিছু কথা তাঁর গোটা কেরিয়ারে বিশেষ প্রভাব ফেলেছিল। নরি কন্ট্রাক্টর তাঁকে বলেছিলেন যে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মাঠে পৌঁছনো পর্যন্ত, সেই দিনের প্রতিটি বিবরণ ডায়েরিতে লিখে রাখতে। কারণ যদি কখনও একজন খেলোয়াড় খারাপ সময়ের মধ্য দিয়ে যান, তাহলে সেই ডায়েরি পড়লে তাঁর আত্মবিশ্বাস ফিরে আসবে। নরি কন্ট্রাক্টরের প্রতিটা কথা তিনি ধাপে ধাপে মেনে চলেছেন কেরিয়ার জুড়ে।

এছাড়াও সুনীল গাভাস্কার ১৯৫৯ সালের লর্ডস টেস্টের একটি ঘটনাও শেয়ার করেছেন, যা তাঁকে অনুপ্রাণিত করেছিল। কারণ সেই ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রায়ান স্ট্যাথামের একটি বল নরি কন্ট্রাক্টরের বুকে আঘাত করেছিল, যার ফলে তাঁর পাঁজর ভেঙে গিয়ে ছিল। তা সত্ত্বেও, তিনি ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন এবং দুর্দান্ত ৮১ রান করেছিলেন। এটি তাঁকে গভীর ভাবে অনুপ্রাণিত করেছিল। এবং নরি কন্ট্রাক্টরের সেই ম্যাচ তাঁকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেইসব খেলোয়াড়দের মধ্যে একজন করে তুলেছিল। ৭ মার্চ, ১৯৩৪ সালে গুজরাতের গোধরায় জন্মগ্রহণ করেছিলেন নরি। বা হাতি এই ওপেনার ১৯৫৫ থেকে ১৯৬২ সালের মধ্যে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন। তিনি ভারতের হয়ে ৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন, ৩১.৫৮ গড়ে ১,৬১১ রান করেছেন। তিনি টেস্ট ক্রিকেটে একটি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়া নরি কন্ট্রাক্টর হলেন ভারতীয় ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়কদের একজন। মাত্র ২৬ বছর বয়সে (১৯৬০-৬১) তিনি ভারতের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

 

তাঁর নেতৃত্বে ১৯৬১-৬২ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। এটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। তবে ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়, বার্বাডোজের বিপক্ষে একটি ট্যুর ম্যাচে তিনি গুরুতর আঘাত পান। ফাস্ট বোলার চার্লি গ্রিফিথের একটি বাউন্সার তাঁর মাথায় আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর মাথায় আঘাত পান। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে, তাঁর কেরিয়ার শেষ হতে বসেছিল। তবে, তিনি এই প্রাণঘাতী আঘাত থেকে সেরে উঠে আবারও প্রথম শ্রেণীর ক্রিকেটে যোগ দিয়েছিলেন।তিনি ১৩৮টি ম্যাচে ৩৯.৮৬ গড়ে মোট ৮৬১১ রান করেছিলেন, যার মধ্যে ২২টি সেঞ্চুরি ছিল। তিনি ১৯৭০-৭১ সালের রঞ্জি ট্রফিতেও গুজরাতের অধিনায়কত্বও করেছিলেন। নরি বর্তমানে মুম্বইতে থাকেন এবং ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া একাডেমিতে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা