শান্ত-লিটনদের ফিটনেস দেখভালের দায়িত্বে কে, জানাল বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে জাতীয় দলের ফিটনেসের দেখভাল কে করবেন তা নিয়ে আলোচনা চলছিলই। শেষপর্যন্ত বাংলাদেশের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে দায়িত্ব পেলেন নাথান কেলি। আগামী ১৫ এপ্রিল থেকে কাজ শুরু করবেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ থেকেই কাজে নামবেন নাথান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরমেন্স কোচ হিসাবে দায়িত্ব সামলেছেন নাথান। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের খেলোয়াড়দের ফিটনেসের দেখভাল করতেন তিনি। যখন তিনি ফিজিক্যাল পারফরমেন্স কোচের দায়িত্বে ছিলেন, তখন সেখানকার কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংঘে। হাথুরুসিংঘে এখন বাংলাদেশের জাতীয় দলের কোচ। ফলে ফের হাথুরুসিংঘের সঙ্গেই কাজ করতে দেখা যাবে নাথানকে।

শুধু নিউ সাউথ ওয়েলসেই নয়, নাথানকে এর আগে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। নাথানকে মহিলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়েও কাজ করতে দেখা গিয়েছে। পাশাপাশি রাগবি লিগেও কাজ করেছেন এই ফিটনেস ট্রেনার। ব্রিসবেন ব্রনকোস রাগবি দলের অ্যাথলেটিক পারফরমেন্স কোচ হিসাবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান ট্রেনার।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক