Wimbledon 2024: ভুকিচকে হারিয়ে তৃতীয় রাউন্ডে আলকারেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: উইম্বলডনে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। বুধবার শুরুতে খানিকটা হোঁচট খেলেও অস্ট্রেলিয় টেনিস তারকা আলেকজান্ডার ভুকিচকে ৭-৬ (৭/৫), ৬-২, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন স্প্যানিশ তারকা। পরের রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সি টিয়াফো। ২০২২ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে টিয়াফোকে পাঁচ সেটের ম্যাচে হারিয়ে দিয়েছিলেন।

প্রথম সেটে ৫-২ গেমে এগিয়ে থাকলেও পর পর ভুল করে একসময় ৫-৬ গেমে পিছিয়ে পড়েন আলকারাজ। কিন্তু সেই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ান ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা।  টাইব্রেকে প্রথম সেট জেতার পর থেকে আর প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি। দ্বিতীয় ও তৃতীয় সেট ৬-২ গেমে জেতেন। তবে প্রায় ১ ঘন্টা ৪৮ মিনিট ধরে চলে ম্যাচ। চার বছর আগে ২০২০ সালে রোঁলা গাঁরোয় ভুকিচের কাছে হেরেছিলেন আলকারাজ। এদিন তার বদলা নিলেন।

লড়াই করে জিতলেও নিজের খেলায় যথেষ্টই খুশি উইম্বলডনের গতবারের চ্যাম্পিয়ন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজকের খেলায় আমি যথেষ্টই খুশি। প্রথম সেটটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। টাইব্রেকের পরে আত্মবিশ্বাস এসে গিয়েছিল।’

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল