আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেদভেদেভকে হারিয়ে উইম্বলডন ফাইনালে জোকোভিচের মুখোমুখি আলকারাজ

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: একপেশে লড়াইয়ে ডানিল মেদভেদেভকে হারিয়ে উড়িয়ে দিয়ে উইম্বলডনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। শুক্রবার সেন্টার কোর্টে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে জিতলেন ২০ বছর বয়সী স্প্যানিশ খেলোয়াড়। আগামিকাল রবিবার উইম্বলডনের ঘাসের কোর্টে নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত আলকারাজ।

চলতি উইম্বলডনে মহিলাদের সেমিফাইনালের দুই ম্যাচেই দুর্দান্ত লড়াই হয়েছিল। কিন্তু পুরুষদের সেমিফাইনালে কার্যত এক পেশে লড়াই হল। প্রথম সেমিফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়েছিলেন জোকোভিচ। তবে কিছুটা হলেও লড়াই চালিয়েছিলেন সিনার। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে তরুণ আলকারাজের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়তে পারেননি অভিজ্ঞ খেলোয়াড় ডানিল মেদভেদেভ। বরং মনে হচ্ছিল, উইম্বলডনের ঘাসের কোর্ট তরুণ স্প্যানিশ খেলোয়াড়ের কাছে দীর্ঘদিনের চেনা। মেদভেদেভের বিরুদ্ধে সার্ভিস অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আলকারাজ। তাঁর শক্তিশালী সার্ভিস ফেরত পাঠাতে পারছিলেন না মেদভেদেভ। শুধু সার্ভিসই নয়,  ড্রপ শট, বেসলাইন, ক্রস কোর্ট, ব্যাকহ্যান্ড—সব কিছুতেই প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে গিয়েছেন ভবিষ্যতের তারকা খেলোয়াড়।

প্রথম সেট থেকে রুশ খেলোয়াড়কে চাপে পেলে দেন স্প্যানিশ নবীন খেলোয়াড়। প্রথম দিকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন মেদভেদেভ। কিন্তু সপ্তম গেম থেকে খেলা ঘুরতে শুরু করে। নবম গেমে নিজের সার্ভ ধরে রেখে সেট পকেটে পুরে নেন আলকারাজ। দ্বিতীয় সেটে আলকারাজ বেশি সময় নেননি। তৃতীয় সেটে কিছুটা লড়াই হয়েছিল। কিন্তু তা আলকারাজকে জয় আটকাতে পারেননি রুশ খেলোয়াড়। আগামিকাল রবিবার ফাইনালে নোভাক জোকোভিচ ও স্প্যানিশ খেলোয়াড়ের মধ্যে ধুন্ধুমার লড়াইয়ের আশা করছেন টেনিসপ্রেমীরা।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে বড় পরিবর্তনের দাবি জানিয়ে BCCI-কে চিঠি দিলেন সুনীল গাভাস্কার

‘ওর শরীরে যেন AI চিপ বসানো আছে’, বৈভবের খেলায় মুগ্ধ পাক ক্রিকেট বিশেষজ্ঞ

বিতর্কিত ম্যাচে দুইবার লাইন অতিক্রম করায়, রঘুবংশীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা BCCI-এর

রিঙ্কুর ব্যাটিং দেখে বিশেষ একজনকে স্মরণ বাগদত্তার, ভাসলেন আবেগে

IPL চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা লঙ্ঘন! সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগে গ্রেফতার ২

ইতিহাস গড়লেন রিঙ্কু, ভাঙলেন ধোনির ১৫ বছরের পুরনো IPL রেকর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ