এশিয়া কাপে দুর্দান্ত শুরু, শ্রীলঙ্কাকে ৪১ রানে হারাল হরমনপ্রীতরা

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ভারতীয় মেয়েরা।  

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: কথায় বলে শেষ ভাল যার সব ভাল তার। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে (Sylhet International Stadium) ভারত ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলের ম্যাচে ওই প্রবাদ বাক্যটি ফের একবার সত্যি বলে প্রমাণিত হল। শুরুতে বিপদে পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) অভিযান শুরু করল হরমনপ্রীত কাউর (Harmanpreet Kaur)-স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)।

টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় মেয়েরা। স্কোর বোর্ডে যখন মাত্র ১৩ রান উঠেছে তখনই প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ৭ বলে ৬ রান করে সুগান্ধিকা কুমারীর বলে নীলাক্ষি ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। আর এক গোড়াপত্তনকারী ব্যাটসম্যান শেফালি ভার্মাও (Shafali Varma) দ্রুত ফিরে যান। মাত্র ১০ রান করেন তিনি। ২৩ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারতীয় মহিলা দল। তখনই পরিত্রাতা রূপে আবির্ভূত হন অধিনায়ক হরমনপ্রীত কাউর (Harmanpreet Kaur) ও জেমিমাহ রদ্রিগেজ (Jemimah Rodrigues)। দুজনে জুটি বেঁধে ৯২ রান তোলেন। ৩০ বলে ৩৩ রান করা হরমনপ্রীতকে ফিরিয়ে জুটি ভাঙেন রানাসিংহে। ১১টি চার ও একটি  ছক্কার সাহায্যে ৫৩ বলে ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন জেমিমাহ। এর পরে নেমে মারকাটারি ব্যাটিং করে ১০ বলে ১৩ রান করেন দয়ালন হেমলতা (Dayalan Hemalata)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ভারতীয় মেয়েরা।  

জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ব্যক্তিগত পাঁচ রানের মাথায় দীপ্তি শর্মার বলে রেণুকা সিংহের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার চামারি আতাপাত্তু (Chamari Atapattu)। দলের ৩৯ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন মালশা সেহানি। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। ৬১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ একটা চেষ্টা চালিয়েছিলেন হাসিনি পেরেরা। ৩২ বলে ৩০ রান করেন তিনি। কিন্তু তার ইনিংস কোনও কাজে আসেনি। ১৮.২ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের পক্ষে ২ ওভার ২ বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন দয়ালান হেমলতা।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ