এশিয়া কাপে চিরশত্রু পাকিস্তানের কাছে লজ্জার হার বাংলাদেশের

তবে এদিনের ম্যাচ হারলেও বাংলাদেশ মহিলা দলের এশিয়া কাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট (Women Asia Cup) প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ (Bangladesh)। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) চিরশত্রু পাকিস্তানের (Pakistan) কাছে অসহায় আত্মসমর্পণ করল নিগার সুলতান (Nigar Sultan), সালমা খাতুনরা (Salma Khatun)। নয় উইকেটে ম্যাচ জিতল পাকিস্তানি মেয়েরা। তবে এদিনের ম্যাচ হারলেও বাংলাদেশ মহিলা দলের এশিয়া কাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই পাকিস্তানি বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের কাছে একের পর এক আত্মসমর্পণ করতে থাকে বাংলাদেশের মেয়েরা। স্কোর বোর্ডে তিন রান ওঠার মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক নিগার সুলতান (Nigar Sultan) ও লতা মণ্ডল (Lata Mandal) জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে সেই প্রতিরোধও বেশিক্ষণ টেঁকেনি। দলীয় ২৭ রানের মাথায় ১২ রান করে আউট হন লতা মণ্ডল (Lata Mandal)। ৩০ বলে ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক  নিগার সুলতান (Nigar Sultan)। এর পরে ব্যাট করতে নেমে সালমা খাতুন (Salma Khatun) ক্রিজ আঁকড়ে থাকলেও দলীয় ৪৮ ও ৫৮ রানে সোবহানা মোস্তারী (Shobhana Mustari) ও রিতু মুনি (Ritu Moni) সাজঘরে ফেরেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ (Diana Beg) ও নিদা দার (Nida Dar) দুটি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলে পাকিস্তানের ওপেনিং জুটি। মুনীবা আলী (Muniba Ali) ও সিদ্রা আমিন (Sidra Amin) প্রথম উইকেটে ৪৯ রান তোলেন। মুনীবা আলিকে (Muneeba Ali) সাজঘরে ফিরিয়ে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙেন সালমা খাতুন (Salma Khatun) । ক্রিজে আসেন অধিনায়ক বিসমা মারুফ (Bismah Maruf)। ৪৬ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান ক্রিকেট দল। সিদ্রা আমিন (Sidra Amin) ৩৫ বলে ৩৬ ও বিসমা মারুফ (Bismah Maruf) ২০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ