এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে বিদেশ সফর মহিলা হকি দলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসের কথা মাথায় রেখে ভারতীয় মহিলা হকি দল বিদেশের মাটিতে প্রস্তুতি শিবির ও টুর্নামেন্ট খেলবে। সূত্রের খবর, জার্মানি ও স্পেন এই দুটি দেশকেই বাছাই করা হয়েছে প্রস্তুতি শিবির ও টুর্নামেন্টের 

উল্লেখ্য, ভারতীয় মহিলা হকি দল প্রথমে ফ্র্যাঙ্কফুটে প্রশিক্ষণ নেবে, তারপর জার্মান ও চিনের মহিলা দলের বিরুদ্ধে সপ্তাহব্যাপী ম্যাচ খেলবে বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

এরপর ভারতীয় দল জার্মান সফর শেষ করে পাড়ি দেবে স্পেনে। সেখানে টুর্নামেন্ট খেলবে তারা। সেই টুর্নামেন্টে ভারত ছাড়াও থাকছে দক্ষিণ আফ্রিকা, স্পেনের মতো দেশগুলি।

জার্মানিতে ভারতীয় মহিলা হকি দলের এই শিবির আসন্ন এশিয়ান গেমসে ভারতের ভালো ফল করতে সাহায্য করবে, শুধু তাই নয়, আগামী বছর প্যারিসের মাটিতে অনুষ্ঠিত হবে অলিম্পিকের আসর। কাজেই দুই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে এই ধরনের প্রস্তুতি শিবির ও টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা ভারতীয় মহিলা হকি দলের ক্ষেত্রে উপকার হবে বলেই মত হকি কর্তাদের।

উল্লেখ্য, গত বছর এশিয়ান গেমস বন্ধ থাকার পর চলতি বছরে এই টুর্নামেন্ট চিনের হাংজুতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ সেপ্টেম্বর এবং চলবে  ৮ অক্টোবর পর্যন্ত।

এখন দেখা যাক জার্মান ও স্পেনের প্রস্তুতি শিবির ও টুর্নামেন্টগুলিতে ভারত কি রকম ফলাফল করে। তবে এশিয়ান গেমস ও অলিম্পিকে ভারতীয় হকি দলের দিকে নজর রয়েছে সবার।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?