স্টেডিয়ামের আটতলা থেকে পড়ে তরুণ নিরাপত্তাকর্মীর ‘রহস্যমৃত্যু’

এই মৃত্যু নিয়ে রীতিমতো রহস্য দানা বেঁধেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিকের ‘রহস্যমৃত্যুর’ পর এবার এক নিরাপত্তাকর্মী মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মৃত কেনিয়ার বাসিন্দা। কাতার প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের নাম জন জুয়ে কিবুই। বয়স মাত্র ২৪ বছর। কাতারের লুসেল স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, লুসেল স্টেডিয়ামের আটতলা থেকে তিনি পড়ে যান। এই মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য তৈরি হয়েছে। জন জুয়ে কিবুই পড়ে গিয়েছিলেন না কি তাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, স্টেডিয়াম থেকে পড়ে যাওয়ার ঘটনাটি ঘটে আর্জেন্তিনার সেমিফাইনালে পৌঁছে যাওয়ার ঠিক পরের দিন। স্টেডিয়াম থেকে জন জুয়ে পড়ে যাওয়া মাত্র তাকে দ্রুত হামাদ মেডিক্যাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ভর্তি হওয়ার দিন জুয়ে কিবুইয়ের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মেডিক্যাল বুলেটিনে বলা হয়, তার অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক। ভর্তি হওয়ার তিনদিন বাদে তরুণ নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।

কাতার প্রশাসনের তরফ থেকে ২৪ বছরের তরুণ এই নিরাপত্তাকর্মীর মৃত্যুর খবর দিতে গিয়ে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর লুসেল স্টেডিয়ামের এই নিরাপত্তাকর্মী আচমকাই স্টেডিয়াম থেকে পড়ে যান।দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তরুণ এই নিরাপত্তাকর্মীকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ভর্তি হওয়ার তিনদিন বাদে ওর মৃত্যু হয়।  পরিবারের প্রতি রইল সমবেদনা। দাদাকে হারিয়ে বোন অ্যান মানসিকভাবে বিধ্বস্ত। দাদাই ছিল পরিবারের একমাত্র রোজগেরে। 

আরও এক ক্রীড়া-সাংবাদিকের মৃত্যু কাতারে

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার