WPL 2023: ল্যানিং-শেফালির ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ২২৩ রান তুলল দিল্লি

বেঙ্গালুরুর পক্ষে দুটি উইকেটই নিয়েছেন হেদার নাইট।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রহারেণ ধনঞ্জয়! অধিনায়ক মেগ ল্যানিং আর শেফালি ভার্মার ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে্ স্মৃতি মান্ধানার বেঙ্গালুরু চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুর বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন দিল্লির দুই ওপেনার। প্রথম উইকেটে জুটি বেঁধে ১৬২ রান সংগ্রহ করেন ল্যানিং-ভার্মা। নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে দিল্লি। অর্থা‍ৎ জয়ের জন্য বেঙ্গালুরুর প্রয়োজন ২০ ওভারে ২২৪ রান।  

রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মান্ধানা। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। রেণুকা সিং থেকে শুরু করে প্রিতি বোস কাউকেই রেহাই দেননি দুজনে। রান মেশিন চড় চড় করতে বাড়তে থাকে। কীভাবে জুটি ভাঙা যাবে তা বুঝেই উঠতে পারেননি। নিয়মিত বোলারদের পাশাপাশি অনিয়মত বোলারদের হাতেও বল তুলে দেন মান্ধানা। কিন্তু তাতে লাভ হয়নি। বরং রানের পাহাড় গড়ে তুলে দিল্লি ক্যাপিটালস। ১৩.৪ ওভারেই দলের স্কোর দেড়শোর গণ্ডি পার করিয়ে দেন ল্যানিং ও শেফালি।

শেষ পর্যন্ত পঞ্চদশ ওভারে বল করতে এসে দলকে ব্রেক থ্রু দেন ইংল্যান্ডের হেদার নাইট। তটতীয় বলেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ল্যানিংয়ের (৪৩ বলে ৭৭ রান)স্ট্যাম্প ছিটকে দেন। সাজঘরে ফেরার আগে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়ে যান দিল্লির অধিনায়ক। ল্যানিং ফেরার এক বল বাদে উইকেট রক্ষক রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শেফালি ভার্মাও(৪৫ বলে ৮৪ রান)। পর পর দুই উইকেট চলে যাওয়ায় রানের গতি কিছুটা শ্লথ হলেও শেষ বেলায় মারমুখী ব্যাটিং করে দলকে দুশোর গণ্ডি পার করিয়ে দেন ম্যারিযানে কাফ ও জেমাইমা রডরিগেজ। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ২২৩ রান। কাফ (১৭ বলে ৩৯) ও জেমাইমা ( ১৫ বলে ২২) অপরাজিত থেকে যান।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে