প্রশ্ন তোলা হয়েছিল সততা নিয়ে, বাংলাকে বিদায় ঋদ্ধির

কোন রাজ্য়ের হয়ে খেলবেন, তা এখনও সিদ্ধান্ত নেননি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঘটনানাটা গত মাসের। একটি বৈদ্যুতিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলার রঞ্জি খেলোয়াড় ঋদ্ধিমান (Wriddhiman Saha) সাহা বলেছেন, তাঁর সততা নিয়ে এক বোর্ড কর্তা প্রশ্ন তুলেছেন। যদিও তিনি ওই সংবাদমাধ্যমের কাছে জানাননি বোর্ড কর্তার নাম। তবে জানিয়ে দেন, বোর্ড কর্তার ওই প্রশ্ন তাঁকে রীতিমতো আঘাত করেছে। তিনি সিএবি (CAB) চেয়ারম্যান অভিষেক ডালমিয়াকে জানিয়ে দিয়েছেন, তাঁর আর বাংলার হয়ে রঞ্জি খেলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। খেলবেন অন্যরাজ্যের হয়। সিএবি (CAB) থেকে দরকার নো অবজেকশন সার্টিফিকেট (NOC) । শনিবার সকালে ঋদ্ধিমান সাহা নো- অবজেকশন সার্টিফিকেট আনতে সিএবি’র (CAB) দফতরে যান। দেখা করেন চেয়ারম্যান অভিষেক ডালমিয়ার সঙ্গে (CAB chairman Abhishek Dalmiya)। নেন নো অবজেকশন সার্টিফিকেট।

সিএবি’র দফতর থেকে বেরিয়ে আসতেই ঋদ্ধিমান সাহাকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ঘন-ঘন জ্বলে ওঠে ফ্ল্যাশবাল্বের আলো। হাতে রয়েছে খাম। সেই খামের ভিতরে কী আছে, তা সহজেই অনুমেয়। হাসতে হাসতে ঋদ্ধি (Wriddhiman Saha) জানালেন, এত আলো, সেই সঙ্গে শব্দ। সে কারণে সে নাইটক্লাবে যায় না। এদিন ঋদ্ধির গলায় ছিল অভিমানের সুর। ঋদ্ধি (Wriddhiman Saha) বলেন, ‘সবাই সব কিছু জানে। নতুন করে আর বলার কিছু নেই। ফ্রি হওয়ার পর এখানে আসার কথা ছিল। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হল। এখন অন্যরাজ্যে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে বাংলার সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেল সেটা পুরোপুরি বলা সম্ভব নয়। এখানে মেনশন করা আছে ২০২৩ অবধি।‘ কোন রাজ্যের হয়ে খেলবেন, তা এখনও ঠিক হয়নি।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের