দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

WTC Point Table: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষে রোহিতরা

নিজস্ব প্রতিনিধি: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে জিতে ভারতকে সিংহাসনচ্যূত করে  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার কেপটাউনে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা। ফের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে এল। আর হেরে দ্বিতীয় স্থানে নেমে গেলেন আইডেন মার্করামরা।   

২০২১ ও ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। প্রথমবার নিউজিল্যান্ড ও দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্টে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল। ফলে ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয়বারের মতো ওঠার লক্ষ্য নিয়েই নেমেছিলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। শুরুটা ভালোই হয়েছিল। সেঞ্চুরিয়ন টেস্টের আগে ৬৬.৬৭ পার্সেন্টেজ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ভারত। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট হারারার ফলে এক ধাক্কায় পয়েন্ট তালিকায় ৫ নম্বরে নেমে গিয়েছিলেন রোহিত শর্মারা। তার পরে স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট কাটা যাওয়ায় ষষ্ঠ স্থানে নেমে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। 

এদিন দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে ফের হারানো সিংহাসন ফিরে পেলেন রোহিত শর্মারা। ৫৪.১৭ পার্সেন্টেজ নিয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। আর হেরে শীর্ষ স্থান থেকে পাঁচ নম্বরে নেমে গেলেন আইডেন মার্করামরা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। বাবর আজমরা পঞ্চম স্থান থেকে ষষ্ঠস্থানে নেমে গিয়েছেন। ৭,৮ ও ৯ নম্বরে যথাক্রমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

Published by:

Share Link:

More Releted News:

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ