রাজনীতিতে পা রেখেই বাজিমাত বিশ্বরূপের

ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণ করতে হবে, আশ্বাস বিশ্বরূপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটো থেকেই কংগ্রেস পরিবারে তাঁর বেড়ে ওঠা। রাজনীতিতে হাতেখড়ি ছাত্রাবস্থাতেই। পরিবার সমাজসেবার সঙ্গে যুক্ত। রিফিউজি নামে একটি সংস্থা রয়েছে তাদের,  যে সংস্থা অনাথ শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।  মহারাজের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি সিএবি ছেড়েছিলেন। সোমেন মিত্র তাঁকে ঘিরে একসময় স্বপ্নও দেখেছিলেন। তাঁর সেই স্বপ্ন সফল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, ২১-য়ের পুরভোটে।

রাজনীতিতে পা রেখেই বাজিমাত করলেন সিএবির প্রাক্তন যুগ্মসচিব বিশ্বরূপ দে। বিপুল ভোটের  ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। ক্রিকেটের পরিভাষায় বলা যেতে পারে,  প্রথম ওভারের প্রথম বলেই বিরোধী প্রার্থীকে ক্লিন বোল্ড করে দিলেন বিশ্বরূপ দে।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে ঘাসফুল  শিবিরের এই নতুন সৈনিক জানান, কিছু প্রত্যাশা নিয়েই  ওয়ার্ডের মানুষ উদারহস্তে তাঁকে ভোট দিয়েছেন। তাঁদের সেই প্রত্যাশা পূরণ করাই হবে আগামীদিনে তাঁর প্রথম এবং প্রধান লক্ষ্য   । 

পরিবারের সব সদস্য কংগ্রেসমনোভাবাপন্ন হওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্বরূপের ঘাসফুল শিবিরে যোগদানে রাজনৈতিকমহল কিছুটা হলেও বিস্মিত হয়েছিল। প্রশ্ন ছিল, প্রশাসক হিসেবে বিশ্বরূপ দে তাঁর সাফল্য রাজনীতিতে রাখতে পারবেন তো? মঙ্গলবার ভোট গণনার শেষে দেখা গেল, বিশ্বরূপ দে শুধু সফল নন। অর্থাৎ ক্রিকেট প্রশাসক হিসেবে তিনি যেমন সফল, সফল রাজনীতিবিদ হিসেবেও।  এই জয় আরও একটি বিষয় স্পষ্ট করে দিল। বিশ্বরূপ দে-কে প্রার্থী করে ভূল সিদ্ধান্ত নেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। 

এদিন ঠিক কী বলেছেন বিশ্বরূপ?

সিএবির প্রাক্তন যুগ্মসচিব বলেন, ‘এখনও পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, তার ভিত্তিতে বলতে পারি, ওয়ার্ডের ৮২ শতাংশ ভোট আমার পক্ষে গিয়েছে। এই বিপুল পরিমাণ ভোট একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছে, এলাকার বাসিন্দারা আমার থেকে অনেক কিছু প্রত্যাশা করছেন। ওয়ার্ডে অসাপ্ত কাজ শেষ করাই হবে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর