ঘরোয়া টি-টোয়েন্টি খেলতে কলকাতায় আসছেন বৈভব সূর্যবংশী

এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ বি-র সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘বি’র ম্যাচগুলির আয়োজক CAB তথা দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের শুরুতেই কলকাতা জমজমাট। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট। যা অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। তবে এবার এই প্রতিযোগিতার সেরা আকর্ষণ বৈভব সূর্যবংশী। হ্যাঁ, খেলতে কলকাতায় আসছেন বিহারের এই কিশোর ব্যাটার। কলকাতায় থাকবেনও বেশ কিছুদিন। সুতরাং এবার গ্যালারিতে বসে বৈভব সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং দেখার সুযোগ পাচ্ছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ বি-র সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘বি’র ম্যাচগুলির আয়োজক CAB তথা দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কিছু ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে।

এছাড়া আরও কয়েকটি ম্যাচ হবে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। আর এই প্রতিযোগিতার গ্রুপ ‘বি’তে রয়েছে বিহার। সুতরাং দলের সঙ্গেই সূর্যবংশী কলকাতায় আসছেন। কারণ ১৪ বছরের সূর্যবংশী বিহারের সহ-অধিনায়ক তাই কলকাতার মাঠে তাঁর খেলা একেবারে নিশ্চিত। ইতিমধ্যেই সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। তাঁর আগ্রাসী ব্যাটিং দক্ষতা দেখার জন্যে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। সুতরাং এবার এই সুযোগ পেতে চলেছে বাংলার ক্রিকেটপ্রেমী রা। গ্যালারিতে বসে ব্যাট হাতে বৈভবের তার-ছক্কার তাণ্ডব দেখার সুযোগ পাবেন সকলে। আগামী ২৬ নভেম্বর, বুধবার ইডেনে চণ্ডীগড়ের বিরুদ্ধে বিহারের প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৪টে থেকে। কলকাতায় আরও ছ’টি ম্যাচ খেলবে সূর্যবংশী। এরপর ২৮ নভেম্বর বিহারের পরবর্তী ম্যাচ।

যা হবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সকাল ১১টা থেকে। এরপর ৩০ নভেম্বর জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বিহারের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। যা শুরু হবে বিকাল সাড়ে ৪টে থেকে। পঞ্চম ম্যাচ ৪ ডিসেম্বর গোয়ার বিরুদ্ধে, যা হবে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে, শুরু হবে দুপুর ১.৩০ থেকে। ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে। ভ্যেনু সল্টলেক, ম্যাচ শুরু হবে দুপুর ১.৩০ থেকে। সপ্তম ম্যাচ ৮ ডিসেম্বর উত্তরপ্রদেশের বিরুদ্ধে সল্টলেকে সকাল ৯টা থেকে। তবে সূর্যবংশী ছাড়াও এই প্রতিযোগিতায় খেলবেন রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, উমরান মালিক, ঋতুরাজ গায়কোয়াড়, পৃথ্বী শ, অর্জুন তেন্ডুলকরের মতো ক্রিকেটারেরা। তাঁরাও কলকাতায় আসছেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের