বাতিল হল গোল, তার বদলে গোল-কিক দিলেন রেফারি! জেনে নিন কেন

রীতিমতো অদ্ভুত একটা ঘটনা। যা দেখা যায় না বললেই চলে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রীতিমতো অদ্ভুত একটা ঘটনা। যা দেখা যায় না বললেই চলে। জলজ্যান্ত গোলকে বাতিল করে দিলেন রেফারি। তার পরিবর্তে তিনি দিলেন ফ্রি-কিক। বিরলতম এই ঘটনাটি ঘটেছে ইতালির ষষ্ঠ বিভাগের লিগে। যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। পেনাল্টি থেকে গোল করেন এক ফুটবলার। কিন্তু গোলপোস্টের জাল ছেঁড়া থাকায় বল ভিতর দিয়েও বাইরে বেরিয়ে যায়। আর রেফারি বিষয়টি একেবারেই বুঝতে পারেননি। তিনি ভেবেছেন ফুটবলার পেনাল্টি থেকে নেওয়া শট বাইরে মেরেছেন। তাই রেফারি সরাসরি গোলকিক দিয়ে দেন।

আর বিষয়টি একদমই মেনে নিতে পারেননি ফুটবলাররা। স্বাভাবিক চোখের সামনে করা গোল বাতিল কোন দলই বা মেনে নিতে পারে। রেফারির সঙ্গে তুমুল ঝামেলায় জড়ান তারা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একজনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।

কিন্তু পরে ভিডিওতে দেখা যায় যে বল গোললাইন অতিক্রম করে জাল ছেঁড়া থাকায় বাইরে বেরিয়ে যায়। যার জন্য শাস্তি পেতে হয়েছে রেফারিকে। তিনি নিজেও তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন। আর ম্যাচ পুনরায় আয়োজন করার নির্দেশও দেওয়া হয়েছে।   

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর