বুধে সুপার কাপের সেমিফাইনালে জামশেদপুরের মুখোমুখি  লাল-হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: কলিঙ্গ সুপার কাপে দারুন ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের তিনটে ম্যাচে জিতে পৌঁছেছে শেষ চারে। শেষ ম্যাচে কলকাতার ডার্বিতে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে চির শত্রু মোহনবাগানকে। ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে আগামিকাল বিধবার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। ক্লেন্টন সিলভা-নন্দকুমাররা দুর্দান্ত ছন্দে থাকায় দল নিশ্চিন্তেই ফাইনালে পৌঁছবে বলে আশাবাদী কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও তাঁর চিন্তা রেফারিং নিয়ে। গত কয়েকটি ম্যাচে ভারতীয় রেফারিদের ম্যাচ পরিচালনা নিয়ে খুশি নন লাল-হলুদ কোচ।

জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামার আগের দিন দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। সেমিফাইনালে কার্ড সমস্যার জন্য বোরহা হেরেরাকে দলে পাচ্ছে না লাল-হলুদ ব্রিগেড। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নয় কুয়াদ্রাত। কথায়-কথায় জানালেন, ‘জামশেদপুর এফসির বিরুদ্ধে পাঁচ বিদেশিকে নিয়েই মাঠে নামবেন।’ বুধবারও যে জয়ের লক্ষ্য নিয়েই দল খেলতে নামবে তা জানিয়ে কুয়াদ্রাসত বলেন, ‘সেমিফাইনাল সব সময়েই কঠিন। তবে চলতি সুপার কাপে আমাদের রক্ষণ ভালই খেলছে। মাঝ মাঠ এবং আক্রমণ ভাগের খেলোয়াড়রা যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে না জেতার কোনও কারণ নেই। মোহনবাগানকে হারানোর পরে দলের খেলোয়াড়রা অনেকটাই চাঙ্গা। ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলগত সংহতির উপর ভর করেই ফাইনালে পৌঁছতে চাই।’

প্রতিপক্ষ জামশেদপুরকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ। তাঁর কথায়, ‘খালিদ জামালের প্রশিক্ষণে যথেষ্টই ভালো ফুটবল খেলে সেমিফাইনালে পৌঁছেছে জামশেদপুর। আগামিকালও (বুধবার) জয়ের জন্য খেলতে নামবে ওরা। নিজেদের উজাড় করে দেবে। তাই এগিয়ে থাকলেও জামশেদপুরকে হাল্কাভাবে নিচ্ছি না।’

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক