মেসির হোটেলে ভয়াবহ ডাকাতি, লুট হল গয়না ও নগদ

অল্পের জন্য বেঁচে গেলেন লিওনেল মেসি এবং তাঁর পরিবার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেলেন লিওনেল মেসি এবং তাঁর পরিবার। বিশ্বফুটবলের এই মহাতারকা প্যারিসের যেই হোটেল রয়েছেন সেখানে হয়ে গেল ভয়াবহ ডাকাতি। মুখোশধারী বেশ কয়েকজন ডাকাত রীতিমতো লুঠ-পাট চালিয়ে অনেক গয়না এবং নগদ নিয়ে চম্পট দিল। কেউ কিছু বোঝার আগেই নিমেষে কাজ সেরে ফেলেন ওই ডাকাত দল।

তবে মেসি এবং তাঁর পরিবারের ওপর চড়াও হয়নি ডাকাতরা। খবর অনুযায়ী, আর্জেন্টাইন সুপারস্টার যেই ঘরে ছিলেন তার আশ-পাশের ঘরগুলিতে তান্ডব চালিয়েছে তারা। ফলে বিশ্ব ফুটবলের যুবরাজ এবং তাঁর স্ত্রী ও সন্তানরা অক্ষত রয়েছেন।

প্যারিসের লে রয়্যাল মনেকাউ নামক বিলাসবহুল হোটেলটি নিরাপত্তা ব্যবস্থা খুব একটা খারাপ নয়। যার দৈনিক খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। জানা গিয়েছে, ছাদ দিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করেছিল ডাকাতরা। ঢুকেই বন্দুক বার করে সকলকে আতঙ্কিত করে তোলে তারা। বহু জিনিস ভাঙজুর করে। তবে হোটেল কর্তৃপক্ষের দাবি মেসি আসার পর নিরাপত্তা ব্যবস্থা অনেকাংশে বাড়ানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কী করে হল এই ঘটনা? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের