খগেশ্বর রায়ের বাড়িতে গেলেন বিজেপি বিধায়ক, শুধুই কি সৌজন্য সাক্ষাৎ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের ময়দানে যুযুধান ছিলেন দু’‌পক্ষ। বিধানসভা নির্বাচনের পর আগের শাসকদলের বিধায়ক বিরোধী আসনে বসেছেন। আর বিরোধী আসনের বিধায়ক জয়ী হয়ে শাসকে ফিরেছেন। এই আবহে বিজেপি বিধায়ক দীনেশ সরকার বাড়ি গিয়ে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের পরাজিত বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে। আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর গুঞ্জন। খগেশ্বর রায় চারবারের তৃণমূল বিধায়ক। এখন প্রাক্তন। আর নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীনেশ সরকার। এবার বিজেপি বিধায়ক পৌঁছে গেলেন প্রাক্তনের বাড়িতে। তবে দু’‌জনেই বলছেন সৌজন্যের সাক্ষাৎ।

এদিকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের তৃণমূলের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়। এলাকায় উন্নয়নের কাজ করার জন্য পরিচিত তিনি। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রবল বিজেপি হাওয়ায় হেরে যান তিনি। এবার তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে যান নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীনেশ সরকার। দু’‌পক্ষের মধ্যে ভালই কথা হয়েছে। বেশ কিছুক্ষণ কথা হয়। সেটা কি শুধুই সৌজন্যের?‌ উঠছে প্রশ্ন। এই সাক্ষাতের পিছনে লুকিয়ে আছে জেলা রাজনীতির সমীকরণ বলেই মনে করছেন অনেকে। কারণ বিজেপির অন্দর থেকে বাইরে এসেছে, ভাল তৃণমূল এবং খারাপ তৃণমূল তত্ত্ব। তাই এই ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

অন্যদিকে কদিন আগেই অসুস্থ হয়ে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়। সেই খবর পেয়ে তাঁকে দেখতে পৌঁছে যান রাজগঞ্জের নবনির্বাচিত বিধায়ক দীনেশ সরকার। চারবারের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের অসুস্থতাকে সামনে রেখেই সৌজন্য সাক্ষাৎ করেন রাজগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীনেশ সরকার। রাজগঞ্জে খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন দীনেশ সরকার। প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায় এবং নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীনেশ সরকার দু’‌জনেই সমস্ত সমীকরণের গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন।

কে কী জানালেন সাক্ষাৎ নিয়ে?‌ খগেশ্বর রায়ের শারীরিক সমস্যার বিষয়ে খোঁজ নেওয়া এবং রাজগঞ্জের উন্নয়ন নিয়েও কথা হয়। এই বিষয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘‌দীনেশ সরকার আমার দীর্ঘদিনের পরিচিত। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাজগঞ্জে আরও উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।’‌ আর রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার বললেন, ‘‌চারবারের বিধায়ক খগেশ্বর রায়ের অসুস্থতার খবর পেয়ে দেখতে এসেছিলাম। কথা হয়েছে ও পরামর্শ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও রাজগঞ্জের উন্নয়নের স্বার্থে তাঁর পরামর্শ নেওয়া হবে।’‌

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?