জোড়া চোরকে জুতার মালা পরিয়ে মিছিল করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও চন্দ্রকোনা:কথায় আছে দশ দিন চোরের একদিন সাজা। ঠিক এমনটাই যেন জলপাইগুড়ির ডুয়ার্সে(Duyars) ঘটে গেল। টুনবাড়ি চাবাগান এলাকায় দুই চোরকে হাতেনাতে ধরে জুতার মালা পরিয়ে রাস্তায় মিছিল করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা।যোগেশ মানকিমুন্ডা (২৬) এবং আকাশ মুন্ডা (২৩) নামের ওই দুই চোরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ ছিল। সোমবার সকালে, স্থানীয়রা তাদেরকে একটি বাড়ি থেকে চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলে।এরপর, ক্ষুব্ধ জনতা তাদেরকে জুতার মালা পড়িয়ে মিছিল করে জাতীয় সড়ক ধরে মাল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ দুজন অভিযুক্তকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে মোটর সাইকেল চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে, পেছন দিয়ে হাত বাঁধা অবস্থায় রাস্তায় হাঁটিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা(Chondrakona Municipality) ৭ নম্বর ওয়ার্ডে। রাজকুমার খামরুই নামে এক ব্যক্তির মোটর বাইকটি কয়েকদিন আগে চুরি হয়ে যায়। এই নিয়ে চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের করে রাজকুমার বাবু। অবশেষে, সোমবার সকাল নাগাদ এলাকার মানুষজন ওই মোটর সাইকেল চোরকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত যুবকের নাম দুলাল জমাদার, বাড়ি গড়বেতার রসকুণ্ডু এলাকায়।

এদিকে,নিজেরই ঘরের মধ্যে বছর ১৩ -র কিশোর আয়ুস সাউ এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় শনিবার। এই ঘটনায় মৃত কিশোরের আত্মীয় পরিজনদের তরফ থেকে তার সৎ মায়ের বিরুদ্ধে খুন করার অভিযোগ করা হলে ঘটনার তদন্তে নেমে নোয়াপাড়া থানার(Noapara P.S.) পুলিশ অভিযুক্ত বাবা জিতেন্দ্র সাউ এবং সৎ মা রিঙ্কু সাউকে গ্রেফতার করেছে। অভিযোগ জিতেন্দ্র সবার প্রথম পক্ষের স্ত্রী মৃত্যুর পর দ্বিতীয় রিঙ্কু সাউকে দ্বিতীয় বিয়ে করে। তারপর থেকেই এই রিংকু সাউ প্রথম পক্ষের সন্তান এর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ। সে কারণেই তার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে।

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, পুজো দিলেন শুভেন্দু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে