পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিজেপি সরকারের আমলে খাদ্য সুরক্ষা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রেস্তরাঁ, হোটেল কিংবা পাড়ার মোড়ের দোকানে হানা দিয়ে খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম দেখলেই নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। বিগত কয়েকদিনে তেমনই পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা থেকে হুগলি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দক্ষিণবঙ্গে। খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে সবচেয়ে বেশি বেনিয়ম ধরা পড়েছে হুগলি জেলায়।

খাদ্য সুরক্ষা অভিযানে চমকে দেওয়ার মত তথ্য উঠে এসেছিল হুগলি জেলা থেকেই। যেখানেই অভিযান সেখানেই বেনিয়মের চিত্র ধরা পড়েছে। সামনেই দুর্গাপুজো সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল হুগলি জেলা প্রশাসন। পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়ে যাবে। এমনই উপায় বের করল হুগলি জেলা প্রশাসন। খাদ্য সুরক্ষায় হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন। অভিযোগ জানানো যাবে ই-মেলেও।

আরও পডুন: তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি আজ, শনিবার এই বিষয়ে জানন, ‘জেলায় ২৭০টি জায়গায় অভিযান চালানো হয়েছে। তার মধ্যে ২৫১টি জায়গায় বিধি না মানার অভিযোগ পাওয়া গিয়েছে। যা ৯২.৯৬ শতাংশ। ১৯টি ইউনিটের ব্যবসা বন্ধ করা হয়েছে। ২৮টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ জনের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ১৩ লক্ষ ৮২ হাজার টাকার খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ১ লক্ষ ১৩,৪৩৮ টাকার খাবার নষ্ট করা হয়েছে। খাদ্য সুরক্ষা অভিযান আগামী দিনেও চলবে। পুজোর সময়ে অনেক খাবার স্টল হয়। তারা যাতে স্বাস্থ্য বিধি মানে সেটা দেখার পাশাপাশি খারাপ খাবার বিক্রি হলে তার জন্য অভিযোগ জানাতে পারবেন সাধারন মানুষ। অভিযোগ জানানোর মেল আইডি foodfafetywb@gmail.com। হেল্প লাইন নম্বর ১৮০০১১২১০০।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ