পুলিশ সেজে সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা

পুলিশকর্মী সেজে মহিলার হলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে বাইকে করে চম্পট দিল দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশকর্মী সেজে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে বাইকে করে চম্পট দিল দুষ্কৃতীরা। দিনে দুপুরে এই ঘটনার জেরে জলপাইগুড়ি প্রাণ কেন্দ্র কদমতলা সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। মঙ্গলবার বিকেলে রক্ত পরীক্ষা করাবেন বলে কদমতলা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহামায়া পাড়া এলাকার বাসিন্দা শুক্লা চন্দ। আচমকাই তাঁকে রাস্তায় দাঁড় করায় দুই অচেনা যুবক। নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে শুক্লাদেবীকে একটি বাড়ির কাছে নিয়ে গিয়ে তারা বলে খুব ছিনতাই হচ্ছে তাই জন্য চেকিং চলছে। সেই সঙ্গে মহিলাকে গলার হারটি খুলে ব্যাগে রাখার নির্দেশ দেন তারা।

এরপর মহিলা ব্যাগে হারটি রাখলে তাঁর হাতের চুড়ি, কানের দুল এসব খুলে ব্যাগে রাখতে বললে তিনি বলেন এসব সিটি গোল্ডের। এরপর এক যুবক আসে তারও হাতের আংটি খোলানো হয়। এর ফাঁকে এক যুবক শুক্লাদেবীর ব্যাগ নিয়ে বাইকে চেপে পালাতে গেলে তিনি তার বাইকের ওপর ঝাঁপিয়ে পড়েন। বাইক বেশ কিছুদুর ছেঁচড়ে নিয়ে যায় তাঁকে। তবুও শেষরক্ষা হল না। ১৫ গ্রাম ওজনের সোনার হার ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা।

শুক্লা চন্দ জানান, ‘ওরা কয়েকজন ছিল। আমাকে বলল চেকিং হবে। তারপর নিয়ে একটা বাড়ির পাশে নিয়ে গেল। ওরা হিন্দিতে কথা বলছিল। আমি ওদের কথামতো হার খুলে ব্যাগে রাখলে ওরা আমার ১৫ গ্রাম ওজনের হার ছিনতাই করে নিয়ে পালালো। আমি থানায় অভিযোগ জানিয়েছি’। জলপাইগুড়ি শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নাজেহাল পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!