বর্ধমানে আন্দোলনের নামে তাণ্ডব সিপিএমের, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

সিপিএম কর্মী-সমর্থকদের গুণ্ডামি থামাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্তিত্বের সঙ্কটে ভোগা সিপিএম (Cpim) আন্দোলনের নামে কার্যত গুণ্ডামির রাস্তায় হাঁটতে শুরু করল। বুধবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বর্ধমানে (Burdwan)  আইন অমান্য (Law Violation) কর্মসূচির ডাক দিয়েছিল  রাজ্যের প্রাক্তন শাসকদল। আর ওই আইন অমান্য কর্মসূচি ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান শহরের কার্জন গেট চত্বর। কার্জন গেটে (Curzon Gate) বিশ্ব বাংলার লোগো (Biswa Bangla Logo) উপড়ে ফেলা থেকে শুরু করে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি কিছুই বাকি রাখেনি মিছিলকারীরা। এমনকী রাস্তার পাশে থাকা বিভিন্ন সরকারি হোর্ডিং ভেঙে গুঁড়িয়ে দিল সিপিএমের ছাত্র-যুবরা। ওই গুণ্ডামি থেকে বাঁচতে এলাকার দোকানদাররা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। সিপিএম কর্মী-সমর্থকদের গুণ্ডামি থামাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করতে হয়।

এদিন বর্ধমানে জেলাশাসকের (Burdwan District Magistrate) দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছিল সিপিএম (Cpim)। মিছিলকারীদের আটকাতে কার্জন গেটে বিশেষ ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। মিছিলকারীদের একাংশ আচমকাই ওই ব্যারিকড ভেঙে দেওয়ার পাশাপাশি কার্জন গেটে থাকা বিশ্ব বাংলার লোগো উপড়ে ফেলে। পুলিশ বাধা দিলে তাণ্ডব চালাতে শুরু করে। পুলিশের গাড়ি ভাঙচুর চালাতে শুরু করে। এমনকী বর্ধমান দক্ষিণের বিধায়কের দফতরেও ভাঙচুর চালায় সিপিএম কর্মী-সমর্থকরা। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। সিপিএমের ছাত্র-যুবদের গুণ্ডামিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে মিছিলকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়।

প্রথমে বিক্ষোভকারীদের বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা চালায় পুলিশ। কিন্তু তা কাজে না আসায় জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। মিছিলকারীরা প্রথমে কিছুটা পিছু হঠলেও ফের পুলিশের উপরে আক্রমণ চালায়। বাধ্য হয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি