সাতসকালে আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজিরা লতিফের

গত ২৭ এপ্রিল জামুড়িয়ার ইসিএল সাতগ্রাম গেস্ট হাউসে লতিফকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। সোমবার সাতসকালে নিজের ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে আদালতে হাজিরা দেন তিনি। 

উল্লেখ্য গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তাঁকে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন, ৬ মে পর্যন্ত আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ। গত শনিবার সকালে আসানসোল আদালতে হাজিরা দেন তিনি। তবে এক আইনজীবীর মৃত্যুতে আদালতে শোক পালিত হওয়ায় সেদিন শুনানি হয়নি। তবে লতিফ হাজিরা দেওয়ায় তা ‘রেকর্ড’ করা হয়েছে আদালতে। এরপর সোমবার শুনানির কথা ছিল। এরপর এদিন হাজিরা দিলেন আব্দুল লতিফ। সুপ্রিম কোর্ট আব্দুল লতিফকে নির্দেশ দিয়েছিল সিবিআই আদালতে হাজির হওয়ার জন্য।

প্রসঙ্গত গত ২৭ এপ্রিল জামুড়িয়ার ইসিএল সাতগ্রাম গেস্ট হাউসে লতিফকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপরে ২৭ এপ্রিল থেকে ৬ মে-এর মধ্যে একাধিকবার সিবিআই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। তবে শুধু সিবিআই নয়, ইডির খাতাতেও নাম রয়েছে তাঁর।

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর