চলতি সপ্তাহেই উধাও হবে শীতের আমেজ, দোলে বাড়বে গরম নাকি হবে বৃষ্টি?

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ আর পাওয়া যাবে না শীতের আমেজ। চলতি সপ্তাহেই পাকাপাকি ভাবে রাজ্য থেকে বিদায় নেবে শীত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।  দোলে কেমন থাকবে আবহাওয়া এই প্রশ্ন সকলের মনে। ভ্যাপসা গরম থাকবে না বৃষ্টি হবে? হাওয়া অফিস জানাচ্ছে,  আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না।  স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

 আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত রাজ্যে  বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে  সকাল ও সন্ধ্যা বেলায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে। তবে আজ রবিবার আকাশ কিছুটা মেঘলা থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলির  তাপমাত্রা বাড়বে । আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্নন তাপমাত্রা ২২-২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে ।   সর্বোচ্চ তাপমাত্রাও  বাড়বে।

আরও পড়ুন: হাসনে ত্রিমুখী যুদ্ধ, অঙ্কের নিরিখে সামান্য এগিয়ে ঘাসফুল শিবির

আবহাওয়ার দফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী এবং সর্বনিম্ন প্রায় ২১ ডিগ্রী থাকবে যা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী।  বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রী ও সর্বোচ্চ ৩৩ ডিগ্রী, জঙ্গলমহল পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রীর মধ্যে। অন্যদিকে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান