চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতের সকালে হেস্টিংসে দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে জখম যুবক

নিজস্ব প্রতিনিধি : শীতের সকালে শহরে দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক। পণ্যবাহী ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছেন যুবক। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার সকালে মেটিয়াবুরুজের দিক থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। উল্টো দিক থেকে আসছিলো পণ্যবাহী একটি ট্রাক। আচমকায়ে ট্র্যাকটি উল্টো দিকের লেনে চলে আসে। ট্রাফিক বিধি ভেঙে ফেলে উল্টো দিকে এসে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির সঙ্গে। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষের জেরে দুমড়ে মুছড়ে যায় চার চাকা গাড়িটি। দুর্ঘটনার পর স্থানীয়রা যুবককে গাড়ি থেকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। গাড়ি চালকের খুব বেশি চোট লাগেনি। তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করা হয়েছে। অন্যদিকে ট্রাক চালক দুর্ঘটনার পরেই পলাতক। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাক চালকের খোঁজে তল্লাশি চলছে। কিভাবে ট্রাফিক সিগনাল ভেঙে উল্টো দিকে চলে আসলো ট্রাকটি তা জানার চেষ্টা চলছে। সংঘর্ষের পর গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি। কোনও কারণে দৃশ্যমানতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে, নাকি ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিল তা জানার চেষ্টা চলছে।

বৃহস্পতিবারের পর শুক্রবারেও শীতের আমেজ রয়েছে শহর কলকাতায়। এদিন শহরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। মরশুমের এটাই সবথেকে শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো সকাল থেকেই কুয়াশার দাপট দেখতে পাওয়া যায়। কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবেও উল্টোদিকে চলে আসতে রাকে। কিন্তু ট্রাক চালক পালিয়ে যাওয়ায় সন্দেহ দানা বাঁধছে। বছর ২৭-র যুবকের চিকিৎসা চলছে এসএসকেএমে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ