বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

ফের রাজ্যে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। আপাতত তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে, শীঘ্রই বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে রায়দিঘি থানার পুলিশ। গতকাল বুধবার (১৯ অগস্ট) রাতে তাঁদের আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলে একই পরিবারের সদস্য এবং তাঁরা বাংলাদেশের ফিরোজপুরের বাসিন্দা। ৬ বছর আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। আর কাজের সন্ধানে বেঙ্গালুরুতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। সেখানে তাঁরা ভাঙরির কাজ করতেন। তবে দেশজুড়ে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হলে তাঁরা বেঙ্গালুরু থেকে পালান। যদিও বেঙ্গালুরু থেকে অসংখ্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে। তাঁরা সকলেই ভারতে বাসের অবৈধ নথি বানিয়ে এখানে পাকাপকিভাবে বাস করতে শুরু করেছিলেন। এই ধরপাকড়ের খবর পেয়েই, বেঙ্গালুরু থেকে পালিয়ে  রায়দিঘিতে চলে আসেন ওই পরিবার। নগেন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানেই আশ্রয় নেন।

১০ জনের মধ্যে রয়েছে ২ জন শিশু, ৩ জন মহিলা ও ৫ জন পুরুষ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালায় রায়দিঘি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয় তাঁদের। পুলিশ সুত্রের খবর, তাঁদের সবার কাছে বাংলাদেশের ন্যাশানাল আইডি কার্ড রয়েছে। তদন্ত করে নিশ্চিত হওয়ার পরেই তাঁদের আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদে সবটাই স্বীকার করেন তাঁরা। এই মুহূর্তে তাদের শারীরিক পরীক্ষা করে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির