মুর্শিদাবাদে ফের শিয়ালের হানা, জখম অন্তত ১০

শিয়ালের কামড়ে জখম হলেন অন্তত ১০ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উমরাপুর পঞ্চায়েতের বাউড়িপুনির উল্লাপাড়া গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়ঞার পর উল্লাপাড়া। সোমবার মুর্শিদাবাদের বড়ঞা এলাকায় শিয়ালের আক্রমণে জখম হয়েছিলেন চারজন। এবার শিয়ালের কামড়ে জখম হলেন অন্তত ১০ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় উমরাপুর পঞ্চায়েতের বাউড়িপুনির উল্লাপাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বারবার শিয়ালের হানায় রীতিমত আতঙ্কিত মুর্শিদাবাদ জেলার মানুষ। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উল্লাপাড়া গ্রামে বুধবার সকালে শিয়াল হানা দেয়। সকালে হঠাতই গ্রামের মধ্যে ঢুকে পড়ে শেয়াল। এরপর গ্রামবাসীরা তাড়া করা শুরু করে বন্যপ্রাণীটিকে। আর তখনই গ্রামবাসীদের উপর হঠাতই আক্রমণ করে সেটি। তখনই শিয়ালের কামড়ে জখম হন চার মহিলা, দুই শিশু সহ প্রায় দশজন গ্রামবাসী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য সামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা শিয়ালের হাত থেকে রক্ষা পেতে বনদফতর ও প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেন সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকায় শেয়ালের আক্রমণে জখম হয়েছিলেন  চারজন গ্রামবাসী। ওইদিন সন্ধ্যায় আচমকা রাস্তায় আক্রমণ চালায় বণ্যপ্রাণীটি। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দেহে একাধিক আঘাত লেগেছিল। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতেই বুধবার ফের হানা দিল শিয়াল।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন