বিরল প্রজাতির টিয়া পাখি সহ ১ পাচারকারীকে গ্রেফতার করল বন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি,গুমা ও নিউ বারাকপুর: রবিবার উত্তর চব্বিশ পরগনার গুমা বাজার থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির টিয়া পাখি(Parrot) সমেত একজনকে গ্রেফতার করল বন দফতর। রবিবার গুমা হাট থেকে পাখিগুলি উদ্ধার করে বন দফতর। বনদপ্তর সূত্রে খবর, পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । জানা গিয়েছে, ওই ব্যক্তি বাপি মজুমদার,(Bapi Mazumdar) বছর ৩৭।তার বাড়ি হাবরা থানা এলাকায় হাট থুবাগ্রামে। মূলত পাখিগুলিকে বিক্রি করার উদ্দেশ্যেই এদিন হাটে নিয়ে আসা হয়েছিল। এর আগেও এই বাপি মজুমদার পাখি বিক্রির অভিযোগে একাধিকবার গ্রেফতার হয় এমনই জানা যায় বন দফতর সূত্রে।

বন দফতরের(Forest Department) তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারা এদিন অভিযান চালায় গুমা বাজারে(Guma Market)। আর সেখান থেকে প্রায় দশটি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার করে বন দফতর। এদিন ওই অভিযুক্ত বাপি মজুমদারকে বারাসত আদালতে পেশ করা হয়। কোথা থেকে কিভাবে এই পাখিগুলি এসেছে বা এই ঘটনার সাথে আরো কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে বন দফতরের আধিকারিকরা। এদিকে,নিউ বারাকপুর থানার পুলিশের উদ্যোগে শহরের রিক্সাচালক দের শীতবস্ত্র প্রদান করা হয়।

২০২৪ প্রায় শেষের পথে। বিশ্বব্যাপী নতুন বছরের আগমনের প্রতীক্ষায় অধীর।সর্বত্র শীতের মিষ্টি আমেজ উৎসবের দরুন উপভোগ্য মরশুম সৃষ্টি করেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল ও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই উৎসবের আড়ালে এক শ্রেণীর মানুষ যারা লোকচক্ষুর আড়ালে রয়ে যায়, তারা শীতকে উপভোগ করে না। শীতকে ভয় পায়। এই দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষদের জন্য রাজ্য সরকার অনেক প্রকল্প গ্রহণ করেছে। তেমনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার(CP) অলোক রাজোরিয়া বিভিন্ন কল্যাণমূলক ও সামাজিক কাজকর্মের মাধ্যমে সুষ্ঠু ভাবে ব্যারাকপুর প্রশাসনকে পরিচালনা করছেন। তারই নির্দেশ ও আদর্শে বিভিন্ন পুলিশ স্টেশনে বিভিন্ন সামাজিক কাজকর্ম প্রায়শই চোখে পড়ে।

নিউ বারাকপুর থানা ও তার ব্যতিক্রম নয় বরঞ্চ ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রান্তিক থানা কিছুটা অগ্রনী ভূমিকা পালন করে। বর্তমান আইসি সুমিত কুমার বৈদ্য থানাতে আসার পর থেকে প্রায় এক বছর সময় কালের মধ্যে পুলিশ ও জনগণের মেলবন্ধনকারী যে সমস্ত কাজকর্ম করা হয়েছে ইতিপূর্বে তা কখনও নিউ ব্যারাকপুরের মানুষ জন দেখেনি। তেমনি এক নজির ধরা পড়ল রবিবার সকালে থানা প্রাঙ্গণে।নিউ বারাকপুর থানার পাশে রয়েছে রিক্সা স্ট্যান্ড। থানা থেকে বের হলেই দেখা যায় গোটা দশ থেকে বারো রিক্সাচালক শীতে কাপছে। রবিবার সকালে রিক্সাচালকদের থানায় ডেকে এনে তাদেরকে শীতবস্ত্র প্রীতি উপহার তুলে দেওয়া হয় নিউ বারাকপুর থানার পক্ষ থেকে। পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভুয়সী সাধুবাদ জানান আপামর পথচলতি মানুষ জন থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলেই।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের