মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: তাসের ঘরের মত ভাঙছে তৃণমূল। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই পুরসভাগুলিতে তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক। এবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পুরসভার চেয়ারম্যান সহ ১১জন তৃনমূল কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিলেন। সোমবার ( ৮ জুন) সকাল থেকেই নির্বাচিত তৃণমূল কাউন্সিলরদের মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার এক ব্যাপক হিড়িক লক্ষ্য করা গেছে।

দীর্ঘদিন ধরেই এই মেমারী পুরসভাটি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং তাঁদের দখলেই ছিল। কিন্তু সম্প্রতি বিধানসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূলের কার্যত ভরাডুবির পর থেকেই ভেতরে ভেতরে ক্ষোভ তৈরি হচ্ছিল। আজ আচমকাই ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক কাউন্সিলর পদত্যাগ করতে শুরু করেন। মেমারী পুরসভায় মোট ১৬ জন কাউন্সিলর ছিলেন, যার মধ্যে ১১ জনই আজ পদত্যাগ করায় পুরসভার বোর্ড কার্যত অস্তিত্ব সংকটে পড়ে গেল। আগামী দিনে এই পুরসভা কীভাবে চলবে? কোনও প্রশাসক বসানো হবে, নাকি নতুন করে নির্বাচন হবে? তার কোনও সঠিক সিদ্ধান্ত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মেমারীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন-রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরদের গণপদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই মেমারি পুরসভা চত্বরে মিষ্টিমুখের আয়োজন করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মেমারির বিজেপি বিধায়ক মানব গুহের অভিযোগ, ‘এই বোর্ড থাকাও যা, না-থাকাও তাই। দুর্নীতির বোঝা বইতে পারছিলেন না কাউন্সিলরেরা। জল, রাস্তা-সহ কোনও পরিষেবাই সাধারণ মানুষকে দিতে পারেনি পুরসভা। মানুষ চরম ক্ষুব্ধ। তাই এটা হওয়ারই ছিল।’

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL