শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার (১৭ অগস্ট), শ্রাবণের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালার জন্যে মন্দিরে মন্দিরে ভিড় ভক্তদের। বৃষ্টি মাথায় নিয়েই পুজো দিচ্ছেন সকলে। কিন্তু সকাল থেকেই একের পর এক অঘটন বাংলায়। সকালে তারাপীঠ মন্দিরের সামনে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে ৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ হয়ে গেল ১২ বছরের নাবালিকা। থানায় দ্বারস্থ হলেন পরিবার। নাবালিকার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত মেথিরডাঙ্গা বাঁধের পাড়া এলাকায়।

জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকার নাম রিনা মাল। বয়স ১২ বছর। সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, রবিবার (১৬ অগস্ট) কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে দিগনগরে রাঘবেশ্বর শিবমন্দিরে শিবের মাথায় জল দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। প্রথমে তাঁরা শান্তিপুর গঙ্গার ঘাট থেকে স্নান এবং জল সংগ্রহ করে। এরপরেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথ চলতে চলতে আচমকাই উধাও হয়ে যায় ওই নাবালিকা। বাকিরা বাড়ি ফিরে এলেও ওই নাবালিকা আর বাড়ি ফিরে আসেনি। তাঁর সঙ্গে থাকা লোকজন বলেন, তাঁদের সঙ্গেই ছিল। কিন্তু মাঝপথেই কোথায় উধাও হয়ে যায় নাবালিকা। কোথায় গিয়েছে তাঁরা জানে না।

এরপরেই নাবালিকার পরিবারের তরফে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নিখোঁজ নাবালিকার ঠাকুরমা জানিয়েছেন, ‘পাড়ার তিনটি বউয়ের ওই শিব মন্দিরে গিয়েছিল নাতনি। আরও তিনজন ছিল। সকালে তাঁরা ফিরলেও আমার নাতনি আর ফেরেনি। ওরা বলেছে, আমার নাতনি নাকি রাস্তার মাঝপথেই গায়েব হয়ে গিয়েছে। কেউ কেউ বলছে, ওঁকে নাকি একজন ছেলের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখেছিল। তার পর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছেনা ওঁকে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। যতো তাড়াতাড়ি সম্ভব নাতনিকে যেন তাঁরা খুঁজে বের করে দেয়।’

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শহিদ সমাবেশের পর TMCP-র প্রতিষ্ঠা দিবসেও জট, হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক