অভিষেকের উদ্যোগে নন্দীগ্রামে বিনামূল্যে ছানি অপারেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে বেগ দিতে স্বাস্থ্য পরিষেবা শিবির সেবাশ্রয় শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নন্দীগ্রামে পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু। সামনে আরও একটি বিধানসভা নির্বাচন। তার আগেই স্বাস্থ্য শিবির শুরু করেছেন অভিষেক। আনুষ্ঠানিকভাবে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শেষ হয়ে গেলেও চিকিৎসা পরিষেবা অব্যাহত রয়েছে। সেবাশ্রয়ের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও ১৪ জনের ছানি অপারেশন বিনামূল্যে করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, গত ১৫ থেকে ৩০ জানুয়ারি নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে শিবির হয়েছিল। সেখানেই অনেক প্রোবিনের চোখের ছানির অপারেশন করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। রেফারও করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে শিবির শেষ হয়ে যাওয়ায় সেখানে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালে হয়েছে চোখের অপারেশন।

জানা গিয়েছে, নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে অনেকের চোখের গুরুতর সমস্যা ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করা হয়। তাদের চোখে বিনা খরচে সফল লিজার সার্জারি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেছেন। সেখানে অভিষেক লিখেছেন নন্দীগ্রামের মানুষ তার ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার মর্যাদা রাখা তার কর্তব্য। দ্রুততা এবং সহানুভূতির সঙ্গে নন্দীগ্রামের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই সেব আশ্রয় শিবির করা হয়েছিল।

 

নন্দীগ্রামে গিয়ে অভিষেকের এই শিবির চালু করার অর্থই শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ জানানো। সঙ্গে নন্দীগ্রামের মানুষকে বোঝানো সরকার সকলের জন্য। সেবাশ্রয়ের মূল পরিকল্পনা অভিষেকের মস্তিষ্কপ্রসূত আর নন্দীগ্রামে তা চালু করার সিদ্ধান্ত তাঁরই।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা