আদরের অছিলায় হাসপাতাল থেকে ১৮দিনের শিশু চুরি, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আদর করার অছিলায় হাসপাতাল থেকে একটি শিশু চুরির অভিযোগ ওঠে। এই ঘটনায় ২ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয়েছে শিশুটি। ধৃতরা রিঙ্কি খাতুন ও মিনিরা বিবি।

জানা গিয়েছে, রিঙ্কি খাতুন ও তাঁর মা মিনিরা বিবি থাকতেন বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ায় এক ভাড়া বাড়িতে। কয়েকমাস আগে বাড়িটি ভাডা নেন তাঁরা। সদ্য সন্তান হয়েছে শুনে প্রতিবেশীরা তাদের বাড়িতে যায়। শিশুটিকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। একদিনে শিশু বলে তাঁদের মনে হয়নি। তার আগে বর্ধমান হাসপাতাল থেকে শিশু চুরির খবর শুনেছিলেন তাঁরা। সন্দেহ হওয়ার পরে তাঁরাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। তাঁরাই গিয়ে শিশুটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ধৃত রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুনের বাড়ি বর্ধমানের বিজয়রামে। ধৃত অন্য মহিলা মিনিরা বিবি বর্ধমানের কেষ্টপুরের বাসিন্দা। থানায় জিজ্ঞাসাবাদের পর ভেঙে পড়ে দুজনই। নিজের মুখেই স্বীকার করে শিশু চুরির কথা। গোটা বিষয়টি নিয়ে পাড়ায় হইচই শুরু হয়। মিনিরা বিবি এলাকায় পরিচারিকার কাজ করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। শিশুটিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়েছে। শিশুটিকে কেন চুরি করা হয়েছিল, পাচার করার কোনও পরিকল্পনা ছিল নকিনা সবটাই জানার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ১৮ দিনের একটি শিশু চুরির অভিযোগ ওঠে। হাসপাতালে শিশুটিকে দেখাতে এসেছিল পরিবার। সেই সময় শিশুটিকে আদর করার অছিলায় চুরি করে পালিয়ে যায় ২ মহিলা। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে। শিশুটিকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শিশুটির বাবা।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ