সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে গ্রেফতার করা হল ২ জনকে। ধৃতদের নাম রাজু ঢালি, তুফান থাপা। ঘটনার ১২ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে দু‘জনকে। খুনে অভিযুক্ত বিডিও কোথায় তা এখনও জানান যায়নি।

স্বর্ণ ব্যবসায়ী খুনে ধৃত অভিযুক্ত বিডিওর ড্রাইভার ও বন্ধু। নীল বাতি লাগানো গাড়িতেই হয়েছিল দেহ লোপাট। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের গাড়িচালক রাজু ঢালী। অন্য ধৃত তুফান ফাঁপা বিডিওর বন্ধু এবং ঠিকাদার। নীল বাতি লাগানো গাড়ির ফুটেজ সিসি ক্যামেরায় পুলিশের হাতে এসেছে। তারপরে আরও বেড়েছে খুনের সঙ্গে বিডিও যোগ। দেহ লোপাটের যাত্রাপথের সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। আগেই অপহরণের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছিল। অপহৃতকে নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ারও ফুটেজ পাওয়া গিয়েছে। ফ্ল্যাট থেকে ব্যবসায়ীকে বের করার ভিডিও মিলেছে।

প্রশান্ত বর্মনের বাড়িতে কর্মরত অশোক করের বিরুদ্ধে উঠেছে সোনা চুরির অভিযোগ। অশোকসহ তিনজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। খুনের তদন্তে পুলিশের হাতে এসেছে একাধিক ফুটেজ। অপহরণ-খুনের মাঝে কী হয়েছিল জানতে রাজু ঢালি ও তুফান থাপাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এখনও অধরা অভিযুক্ত ভিডিও। ১২ দিন হয়ে গেলেন এখনও কেন পুলিশের জালে আসছে না অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সল্টলেক থেকে এক স্বর্ণ ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে নিউ টাউনের যাত্রাগাছি এলাকা থেকে। গত ৩১ অক্টোবর ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযোগ দায়ের করেন তাঁর শ্যালক দেবাশীষ কামিলা। তাঁর লিখিত অভিযোগে অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে উত্তরবঙ্গের রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। জানা যাচ্ছে, কিছুদিন আগে রাজগঞ্জের বিডিওর শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাড়ি থেকে বেশ কিছু সোনার গয়না চুরি হয়েছিল। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে জানতে পারে সল্টলেকের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ওই চুরির গয়না বিক্রি করা হয়েছে।

স্থানীয় পুলিশের কাছ থেকেই আবার এই খবর পান বিডিও। এরপর ২৩ অক্টোবর নীল বাতি লাগানো গাড়িতে চেপে এক ব্যক্তি আসেন সল্টলেকের দত্তাবাদে। সেদিন জমি সংক্রান্ত একটি কাজে ওড়িশা গিয়েছিলেন তিনি। ফলে দোকানটি যার বাড়িতে ভাড়া দেওয়া সেই মালিক গোবিন্দ বাগকে দিয়ে ফোন করানো হয় ব্যবসায়ীর স্ত্রীকে। বলা হয় স্বপনকে দ্রুত ফিরে আসতে বলতে। এরপর ২৮ অক্টোবর সকালে দু‘জন সঙ্গীকে সঙ্গে নিয়ে দত্তাবাদে ফেরেন ব্যবসায়ী।

দেবাশীষ কামিলার অভিযোগ, এরপর যখন স্বপন দুই সঙ্গীকে নিয়ে ফিরে দোকানে পৌঁছান তার দশ মিনিটের মধ্যে দুটি গাড়ি করে বেশ কিছু লোক আসে। এর মধ্যে নীল বাতি লাগানো একটি গাড়ি থেকে এক ভদ্রলোক নিচে নেমে নিজেকে বিডিও প্রশান্ত বর্মন বলে পরিচয় দেন বলে দাবি। এরপর স্বপন কামিলার আর কোনও বক্তব্য না শুনেই তাকে এবং দোকান ভাড়া দেওয়া মালিক গোবিন্দকে তুলে নিয়ে চলে যায়।

পরে সল্টলেকের নয়াবাদ এলাকায় গোবিন্দকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরদিন সকালে অর্থাৎ ২৯ অক্টোবর নিউ টাউনের নির্জন খালপাড় থেকে উদ্ধার করা হয় স্বর্ণ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। গত ৩১ অক্টোবর এই গোটা ঘটনা জানিয়ে বিধান নগর সাউথ থানায় অভিযোগ দায়ের করেন দেবাশীষ। সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেশীদের দাবি বহুদিন ধরে স্বপন কামিলা এখানে থাকতেন। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। কখনও কারও সঙ্গেই ঝগড়া বিবাদ করতেন না। সেই মানুষকে কেন এমন নৃশংসভাবে খুন হতে হল তা কেু বুঝতে পারছেন না। যদিও অভিযুক্ত বিডিও নিজে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।  বিধান নগর কমিশনারেট জানিয়েছে এই ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি