চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলিপুরদুয়ার, প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে আহত ২বিডিও

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড আলিপুরদুয়ার। ঝড়ের দাপটে ভোটকেন্দ্র ও প্রশিক্ষণকেন্দ্রে ঘটে গিয়েছে দুর্ঘটনা। ঝড়ের জেরে প্রকাণ্ড একটি গাছ ভেঙে পড়ল ভোট কেন্দ্রের ওপরে। তারজেরে নিমেষের মধ্যে গুড়িয়ে গিয়েছে ভোটকেন্দ্রটি। পাশাপাশি একটি প্রশিক্ষণকেন্দ্রের সিলিং ভেঙে আহত হয়েছেন ২ বিডিও। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ঝড়ে একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে লঙ্কাপাড়ার ১৪/৩৩ ভোটকেন্দ্রের ওপরে। ভোটকর্মীদের আসার একদিন আগে ঘটনাটি ঘটে। একদিকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে, অন্যদিকে চিন্তায় প্রশাসন, কোথায় ভোট করানো হবে তা নিয়ে। ওই কেন্দ্রের পরিবর্তে অন্যত্র কোথাও ভাবনা চিন্তা করা হচ্ছে।ঝড় বৃষ্টির দাপটে জাতীয় সড়কের ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ। আলিপুরদুয়ার-অসমগামী রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

পাশাপাশি একটি প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে গুরুতর আহত হয়েছেন ২ বিডিও। আলিপুরদুয়ারে রবীন্দ্র ভবনে প্রশিক্ষণ চলছিল। সেই সময় আচমকাই ভেঙে পড়ে ফলস সিলিং। ওই সময় প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন আলিপুরদুয়ারের ১ নং ব্লকের বিডিও অরিজিৎ দাস ও কালচিনি ব্লকের  বিডিও মিঠু মজুমদার। তাঁরা আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ভোটের সময় গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে হাসপাতালে ভর্তি থাকতে নারাজ তাঁরা। তাি প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। মাদারিহাট বিধানসভার লঙ্কাপাড়াতেও দুর্ঘটনা। ভোটের আগেই বড় গাছ পরে ভেঙে গেল ভোটগ্রহণ কেন্দ্র। এটি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

বাড়ি বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ