ঈদের দিন বোনের সঙ্গে দেখা হল না, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নানুর : পরিবারের সঙ্গে ঈদ কাটাতে এসে চরম পরিণতি ২ ভাইয়ের। বাড়ির সকলের সঙ্গে ঈদ কাটাতে চেন্নাই থেকে নানুরের বাড়ি এসেছিলেন চাঁদ শেখ ও লুডু শেখ। কিন্তু একটি দুর্ঘটনা ঈদের দিনেই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। দুর্ঘটনায় গুরুতর আহত আরও ১ ভাই কাউসার শেখ। বাড়ির দুই ছেলেকে অকালে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। নানুরের ওই অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ।

জানা গিয়েছে, ঈদ কাটাতে চেন্নাই থেকে বাড়িতে এসেছিলেন দুই ভাই। বোনের সঙ্গে দেখা করতে কাকার ছেলে কাউসার শেখকে নিয়ে বাইকে করে বেরিয়েছিলেন চাঁদ শেখ ও লুডু শেখ। স্থানীয়রা জানিয়েছেন, বোলপুর থানার সুনসাত গ্রামে বোনের বাড়ি যাওয়ার পথে নানুরের ব্রাহ্মণখন্ড গ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মোটরসাইকেলে তিনজন থাকার কারণে তিনজনে জখম হয়। স্থানীয়রা দেখতে পেয়েই ছুটে আসে। তাঁরাই আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে লুডু শেখ ও চাঁদ শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং তার কাকার ছেলে কাউসার শেখকে আশঙ্কা জনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

২ ছেলেকে হারিয়ে কোনও ভাষা খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। ঈদের খুশির দিনেই নানুরের সুচপুর গ্রামে এলো দুঃখের খবর। এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলা?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন