হাওড়ার মঙ্গলাহাটে বহুতল থেকে লোহার পাইপ পড়ে মৃত ২, তদন্তে পুলিশ

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার মঙ্গলাহাট বাজারে। বহুতল থেকে লোহার পাইপ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। যাঁদের মধ্যে একজন শ্রমিক, অন্যজন ব্যবসায়ী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার মঙ্গলাহাট বাজারে। বহুতল থেকে লোহার পাইপ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। যাঁদের মধ্যে একজন শ্রমিক, অন্যজন ব্যবসায়ী। হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম ইরফান, তিনি পেশায় মুটিয়া। অন্যজনের পরিচয় জানা যায়নি। নিহত শ্রমিক মঙ্গলবার হাটবারে কাজে এসেছিল বলে জানা গিয়েছে। ঘটনার সময়ে তিনি ট্রেড সেন্টারের নীচে দাঁড়িয়েছিলেন।

ঠিক তখনই আচমকা ১১ তলা এই বহুতল বিল্ডিংয়ের ওপর থেকে একটি লম্বা লোহার রড তাঁর মাথায় উপর পড়ে। তাঁর পাশে একজন ব্যবসায়ীও দাঁড়িয়ে ছিলেন, তিনিও প্রয়াত হয়েছেন। তাঁদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার তদন্ত জোরকদমে শুরু করেছে হাওড়া থানার পুলিশ।সপ্তাহের বেশ কয়েকদিনে মঙ্গলাহাট জমজমাট থাকে। আজকেও সকাল থেকে মঙ্গলাহাট ব্যস্ত ছিল। সেখানেই কাজ করতে এসেছিলেন। আর যখন কাজ করছিলেন ইরফান, তখনই তাঁর মাথায় এসে পড়ে বড়-ভারী লোহার রডটি। প্রায় ১১ তলা বিল্ডিং থেকে ব্যবসায়ীর মাথাতেও আঘাত করে লোহার রডটি। তাঁদের গুরুতর জখম অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে।

ঘটনার পর এলাকা পরিদর্শনে পৌঁছেছেন হাওড়া থানার পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছেন। এই ঘটনায় পুরসভার রক্ষণাবেক্ষণের উপর প্রশ্ন উঠছে। এর দায় কে নেবে? সেই নিয়েও রহস্য ঘনীভূত হচ্ছে।এলাকা পরিদর্শনে গিয়ে হাওড়া পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া বলেছেন, ‘দু ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে। এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটন তা আমরা খতিয়ে দেখেছি। এই গাফিলতির পেছনে কাদের হাত রয়েছে তা আমরা খতিয়ে দেখছি। পরিস্থিতি বুঝে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানতে পেরেছি, ঘটনার সময়ে বিল্ডিংয়ে নির্মাণের কাজ চলছিল। কে না কারা এই লোহার রডটি উপর থেকে নিচে ফেলল, তা জানার চেষ্টা করছি।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর