চুঁচুড়া সদর হাসপাতালে ২ নবজাতকের মৃত্যু, বিক্ষোভ পরিবারের

Share:

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া:  চুঁচুড়া সদর হাসপাতালে পর পর দুই নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। তদন্তের আশ্বাস হাসপাতালের।

জানা গেছে, রাজহাট কড়লার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জী বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়া সদর হাসপাতালে। শুক্রবার রাতে তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন। কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাকে দ্রুত SNCU-তে ভর্তি করতে হবে। শনিবার সকালে ওই নবজাতকের মৃত্যু হয় বলে পরিবারকে জাননো হয়েছে। অন্যদিকে, বাঁশবেড়িয়ার ইসলামপাড়ার বাসিন্দা রুকসার পারভিন-ও শুক্রবার রাতে একই হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে সন্তানের জন্ম দেন। তার সন্তানকেও SNCU বিভাগে স্থানান্তর করা হয়। রবিবার তারও মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার দুটি।

তাঁদের অভিযোগ, মা ও সন্তানের সব রিপোর্ট স্বাভাবিক ছিল। চিকিৎসকরাও জানিয়েছিলেন দুইজনেই সুস্থ রয়েছে। কিন্তু ভর্তি করার পরে চিকিৎসায় দেরি করা হয়েছে। প্রসূতিদের বার বার স্থানান্তর করা হয়েছে। এরফলেই ক্ষতি হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের গাফিলতির দিকে আঙুল তুলছেন তিনি। রবিবার সকালে থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে হাজির হয়েছে চুঁচুড়া থানার পুলিশ। মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পরিবারের আরও অভিযোগ, দুটো শিশু মারা যাওয়ার পরেও হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব