বাগনান ও আমতা থেকে উদ্ধার বিলুপ্ত নয় ও চার কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্কুলছাত্রী ও পরিবেশ কর্মীদের তৎপরতায় হাওড়া জেলার বাগনান ও আমতা থেকে উদ্ধার হলো বিলুপ্ত প্রায় নয় কেজির ও চার কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম(Pecock Turtle) বা পিকক্ সফটশেল টার্টেল।বাগনান বৈদ্যনাথপুর গ্রামের স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা ভাত খেয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ জানালা থেকে সে দেখতে পায় একটি বিশালাকার কাছিম পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে। সঙ্গে সঙ্গে সে তার মা রীনা পাঁজাকে নিয়ে গিয়ে রাস্তা থেকে কাছিম টিকে তুলে নিয়ে বাড়ি আসে।

খবর পেয়ে ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবী সোনাই সামন্ত যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গে। পরিবেশ কর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে পৌঁছান। কিছুক্ষণ পরে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক, ঝিন্দন প্রধান ও সুপ্রকাশ আদক পৌঁছান। গ্রামের মানুষ কে এই বিলুপ্ত প্রায় কাছিম রক্ষার বিষয়ে সচেতন করে ও বন বিভাগের সঙ্গে পরামর্শ করে বৈদ্যনাথপুর গ্রামের ই একটা জলাভূমিতে ময়ূরী কাছিম টিকে মুক্ত করে দেওয়া হয়।

অপরদিকে আমতা(Amta) গাজীপুর গ্রামে সামাজিক সংগঠন প্রয়াসের সদস্যরা একটি চার কেজি ওজনের ময়ূরী কাছিম উদ্ধার করে পুনরায় এলাকার নিরাপদ জলাশয়ে সেটি মুক্ত করে দেয়।বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, এই ময়ূরী কাছিম বা পিকক্ সফটশেল টার্টেল ২০২২ ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন অনুযায়ী সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তফসিলি ১ এর অন্তর্ভুক্ত। একে শিকার করলে ও বাড়িতে আটকে রাখলে কয়েক বছরের জেল ও জরিমানা হয়। ক্রমাগত জলাভূমি নষ্ট ও শিকারের কারনে এর সংখ্যা কমছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের