শ্রেণিকক্ষে শিক্ষকের বেধড়ক মারে অসুস্থ ২১ ছাত্রী, শিক্ষকদিবসেই গ্রেফতার ইংরেজি স্যর

অভিযোগ, ক্লাসের মাঝে ছাত্রীদের বেধড়ক মারধর করেছেন ওই স্কুলের একজন ইংরেজি শিক্ষক। যার ফলে অসুস্থ হয়ে পড়েছেন বহু ছাত্রী, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৫ সেপ্টেম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ওরফে শিক্ষক দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে টিচার্স ডে। প্রকৃতার্থে শিক্ষক হলেন জীবন গড়ার কারিগর। শিক্ষকের হাত ধরেই ভবিষ্যতের স্বপ্ন বুনেছেন প্রতিটি মানুষ। তাই আজ স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকাদের জন্যে আলাদ পরিবেশ। প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নানারকম সেলিব্রেশন করছে শিক্ষার্থীরা। আর এ দিনেই অভিভাবকদের শোরগোল পড়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরার একটি স্কুলে। অভিযোগ, ক্লাসের মাঝে ছাত্রীদের বেধড়ক মারধর করেছেন ওই স্কুলের একজন ইংরেজি শিক্ষক। যার ফলে অসুস্থ হয়ে পড়েছেন বহু ছাত্রী, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ক্ষোভে অভিযুক্ত স্যার-সহ আরও বেশ কয়েকজন শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অবশেষে চাপের মুখে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত শিক্ষককে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। ওই স্কুলের ইংরেজির শিক্ষক বিপ্লব পণ্ডা। সূত্রের খবর, অন্যান্য দিনের মতো গতকালও স্কুলে পড়তে যায় পড়ুয়ারা। পেড়ে দুপুরের দিকে অষ্টম শ্রেণির ইংরেজি ক্লাস নিতে যান বিপ্লব। তখনই তিনি ছাত্রী দের বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ। যার জেরে অসুস্থ হয়ে পড়ে অনেক ছাত্রী।

তাঁদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি ছাত্রীদের মারধর করেছেন, তার কারণ স্পষ্ট নয়। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলে চড়াও হন অভিভাবক ও স্থানীয়রা। অভিযুক্ত স্যার বিপ্লব-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের বারান্দায় তালাবন্দি করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে তৎক্ষণাৎ স্কুলে ছুটে যান এগরা থানার পুলিশ। এরপর অভিযুক্ত স্যরকে গ্রেফতার করে পুলিশ। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর শিক্ষকদিবসে গ্রেফতার করা হয় অভিযুক্ত স্যরকে। তাঁর কঠোর শাস্তির দাবি করেছেন অভিভাবকেরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের