সিগন্যাল ব্যাহত হওয়ার জেরে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ২২ ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে জানান হয়েছে, হাওড়া স্টেশন ঢোকার মুখে ৬৪ নম্বর পয়েন্টে সিগন্যালে গোলযোগ দেখা যায়। এরফলে বন্ধ হয়ে যায় হাওড়া স্টেশনের১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধোকা। যদিও দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা এমনটাই পূর্ব রেল সূত্রের খবর। পরিস্থিতির জেরে ইতিমধ্যেই ২২ টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।

জানা গিয়েছে, ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস খালি অবস্থাতে ৬ নম্বর প্লাটফর্ম থেকে ঝিল রোডের কার্শেডে যাচ্ছিল। সেই সময় লাইনের ৯০ নম্বর পয়েন্ট ফেটে যায় । যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটিকে রেলের ভাষায় রুট বাস্ট করা বলে। এরজেরে ১-৬ সবকটি প্লাটফর্ম ট্রেন ধোকা বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুসারে, বর্তমানে এই মুহূর্তে ১-৫ নম্বর প্লাটফর্মতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।

উল্লেখ্য,  সপ্তাহের কাজের দিনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে মেরামতির কাজ চলছে। খুব শীঘ্রই  পরিসেবা স্বাভাবিক হবে। তবে কি কারণে রুট বাস্ট করল সেটি জানতেই ঘটনাস্থলে পৌঁছিয়ে গিয়েছে রেলের আধিকারিকরা।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড