হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে তৃণমূল কর্মী বিপ্লব সরকার খুনে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিল বারাসাত আদালত।পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত সুজিত দাস জামিনে ছিলেন।শুনানির সময়ও তাঁর আদালতে উপস্থিত থাকার কথা ছিল।কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার আগের তিনি পালিয়ে যান।জামিন প্রাপ্ত অভিযুক্ত পালানোর ঘটনায় আদালতের নির্দেশ অ্যারেষ্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে সুজিত দাসের বিরুদ্ধে।

পঞ্চায়েত সমিতির বেরগুম ২ পঞ্চায়েতের তিন নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে খুনের ঘটনায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও মোট নয় জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মামলা চলাকালীন যারা জামিন পায় তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস পলাতক।আজ বারাসাত আদালতে এই মামলার ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়।অন্যদিকে অভিযুক্ত পলাতক সুজিত দাসের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়।তাকে গ্রেফতারের পরে তার বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বারাসাত আদালত।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪মে ছিল পঞ্চায়েত নির্বাচনের দিন। নির্বাচনে হাবড়া ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের প্রার্থী হন বিপ্লব সরকার। বেড়গুম-২ নম্বর পঞ্চায়েতের আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। ওইদিন ভোট শেষে স্থানীয় জামতলার পার্টি অফিসে ঢুকে বিপ্লবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তাতে জখম হন তৃণমূলের আইনজীবী সেলের সদস্য অনুপ দাসও। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। এই ঘটনায় ন’জন অভিযুক্তকে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিশ। মামলা চলে বারাসত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে। ওই পর্বেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। যদিও নিম্ন আদালতে মামলার শুনানির দিনগুলিতে গত সাতবছর ধরে হাজিরা দিত তারা। বৃহস্পতিবার ২০ মার্চ ছিল সেই মামলার সাজা ঘোষণা।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর