বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইক ছিল জীবন। সেই বাইকই কেড়ে নিল প্রাণ। মাত্র ৪৪ বছরেই এক ভয়ানক বাইক দুর্ঘটনায় থেমে গেল ঢাকুরিয়ার দেবাহুতি বন্দোপাধ্যায়ের জীবন। রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে চারটে নাগাদ খড়গপুরের বালিহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই এলাকায় জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় এক গর্তের কারণে নিয়ন্ত্রণ হারায় দেবাহুতির বাইক। এবং তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে যান।

গুরুতর জখম অবস্থায় মহিলাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন দেবাহুতি-সহ আরও আটজন চাঁদিপুর থেকে বাইক চালিয়ে কলকাতায় ফিরছিলেন। সেই দলে তাঁর ছেলে অনিকেতও ছিলেন। কিন্তু তিনি মায়ের বাইকের কিছু টা দূরে ছিলেন, সেই কারণে দুর্ঘটনার খবর অনেক পান তিনি। দুর্ঘটনার সময় দেবাহুতির বাইকে থাকা টুম্পা পালও সামান্য জখম হয়েছেন। তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়।

 

গত রবিবার দেবাহুতির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আজ সোমবার (২১ জুলাই) তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবার সূত্রের খবর, বাইকই ছিল দেবাহুতির জীবন। মাঝে মধ্যেই বাইক রাইডে বেরিয়ে যেতেন তিনি। এক বেসরকারি সংস্থার কর্মী ছিলেন তিনি। দেবাহুতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন বাইকিং কমিউনিটিগুলি। হেলমেট-সহ সব রকম সতর্কতা নেওয়ার পরেও কী ভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়েই প্রশ্ন উঠছে।

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!