হলদিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৩, আহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ শেষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।  হলদিয়ার সুতাহাটা থানার বালুঘাটা কুঁকড়াহাটি রোড়ে যাত্রিবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ মৃত্যু হয়েছে তিন জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায়  ১০ জন। আহত সকলকে তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে উদ্ধারকারী দল ও বিরাট পুলিশ বাহিনী।  বাস দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।  আশঙ্কাজনক অবস্থায় ৫জনকে তমলুকে পাঠানো হয়েছে। বাকি পাঁচ জনের হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন এসডিপিও অরিন্দম অধিকারী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুঁকড়াহাটিমুখী বাসটি এদিন দুপুর নাগাদ দুর্ঘটনায় পড়ে। বাসের স্টিয়ারিং কেটে গিয়েছিল বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে রেকর্ড, ৮ মাসে ৯৭ শতাংশ উপভোক্তার ঘর তৈরি সম্পূর্ণ

কিছুদিন আগেই হলদিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছরয়েছিল ব্যাপক আতঙ্ক। সেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন একাধিক যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেছিল পুলিশ ও উদ্ধারকারী দল। গত রবিবার (২২ জানুয়ারি) সকালে হলদিয়ার চৈতন্যপুর সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে বিপত্তি ঘটেছিল। পুলিশ সূত্রে জানা যায়, কোলাঘাট থেকে হলদিয়াগামী ওই বাসটি সকাল ৯টা নাগাদ চৈতন্যপুর বাসস্ট্যান্ড পেরিয়ে সুতাহাটার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন হয়। উত্তরকালীনগর এলাকায় হলদিয়া–মেচেদা রাজ্য সড়কের পাশে থাকা একটি নয়নজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। 

 

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি